০০০ বুযূর্গ ও আকাবিরদের নামে প্রকাশনা প্রতিষ্ঠান করা উপমহাদেশের এক প্রাচীন এঁতিহ্য । যেমন- মাকতুবাতুল আশরাফ, মাদানী কুতুবখানা, কাসেমিয়া, রশীদিয়া, যাকারিয়া ইত্যাদী লাইব্রেরীর নাম আমাদের সকলের-ই জানা | ফখরে বাঙ্গাল পাবলিকেশন্স ঢাকা এ ধারারই নতুন সংজোযন । প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে তা নতুন হলেও ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম (রহঃ) সর্ব যুগেই সুপরিচিত ব্যাক্তিত্ব ও আহলে হক্কদের প্রেরণার উৎস | যে কোন (রাঃ) মত খেদা প্রদত্ত প্রভাব ও ভাবগাধ্ির্ষপূর্ণ ব্যাক্তিত্ের অধিকারী | কথিত আছে তিনি যদি কখনো ব্রাক্ষণ বাড়িয়া আদালত প্রাঙ্গণ দিয়ে হেটে যেতেন তাঁর খড়মের শব্দ শুনে জর্জ ও উকিলগণ তার সম্মানার্থে দাড়িয়ে যেতেন, তিনি চলে যাওয়ার পর পৃণঃ এজলাস আরম্ভ হত । মিশরের প্রসিডেন্ট জামাল নাসের বিশ্বের শ্রেষ্ট আলেমদের নিয়ে যে সভা করেছিলেন,সে সভার সভাপতিত্ব করে বাঙ্গালী জাতির গৌরব বৃদ্ধি করেছিলেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম (রাহঃ)। কিন্তু! দুঃখজনক হলেও সত্য যে আমাদের বর্তমান প্রজন্ম এই কিংবন্তী মহামনীষিকে সঠিকভাবে জানে না, এবং তাঁকে স্বরণ রাখার তেমন কোন অবলম্বনও পায়না । তাই তাঁর স্মৃতিটুকুকে স্বরণ রাখার ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে “ ফখরে বাঙ্গাল পাবলিকেশন্স ঢাকা” নামক প্রকাশনা প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ | এই নামটিকে পছন্দ করেছেন তাঁর শ্লেহভাজন ছাত্র ও একান্ত খাদেম- আল্লামা মুফ্তী নূরুল্লাহ (দোঃবাঃ) বি, বাড়িয়া। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি “খাসায়েলে মুস্তফা (সাঃ)” নামক প্রিয় নবীজির (সাঃ) দেহাবয়বের উপর একটি বই প্রকাশ করে পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। জ্যাষ্টিজ আল্লামা তাকী উসমানী (দাঃবাঃ) রচিত বইটির অনুবাদ “ ইসলাম ও যুক্তির নিরিখে জন্মনিয়ন্ত্রণ” এই প্রতিষ্ঠানের দ্বিতীয় খেদমত | শায়খুল ইসলাম আল্লামা তাকী উসমানী (দাঃবাঃ) রচিত কোন বইয়ের ব্যাপারে কিছু বলার অপেক্ষা রাখেনা ৷ তবে অনুবাদ কর্মটি কেমন হয়েছে? সেই বিবেচনার ভার সম্মানিত পাঠক মহোদয়ের উপর রইল । পাঠকদের বিচার-বিশ্লেষণই আমাদের কাছে সর্বাধিক গুরুত্পূর্ণ পাঠকগণ যদি এর থেকে নূনতম উপকৃতও হন তবেই আমাদের শ্রম সার্থক বলে মনে করব । সময়ের অত্যন্তগুরুত্পূর্ণ একটি বিষয় “জন্মনিয়ন্ত্রণ” এর ব্যাপারে একটি বই আপনাদের খেদমতে পেশ করতে পেরে মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি । সেই সাথে যে সকল সুহৃদ, মুরুববীগণের, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন উত্তায প্রবীন সাহিত্যিক আন্রামা মুস্তাফা আযাদ (দাঃবাঃ) এর কথা না বললেই নয়। যিনি শত ব্যস্ততা সত্যেও বইটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বিভিন্ন জায়গায় সংশোধন করে দিয়েছেন । আল্লাহ গুরুত্বপুণ বিষয়ের উপর রচিত এধরনের খেদমতের ধারা যেন অব্যাহত রাখতে পারি, (পাঠক মহোদয়ের কাছে সেই সহযোগিতার নিবেদন করছি) । আল্লাহ তায়ালা আমাদের সকলকে নেক কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসার তৌফিক দান করুন । আমীন । দোয়ার মুহতাজ মোঃ মোস্তাফিজুর রহমান | ড54%৭.9117001119.0017
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।