১০৪ আহ্কামে হজ্জ ও উমরাহ্ জানা নেই যে, এটা পরবর্তীতে আর ভাগ্যে হয় কিনা। কমপক্ষে হেরেম শরীফে এক খতম কুরআন পাঠ করবে এবং সম্ভব অনুযায়ী সদ্কাহ্ খয়রাত করবে। মক্কাবাসীদের সাথে মহব্বত এবং তাদেরকে সম্মান করা জরুরী মনে করবে। তাদেরকে ঘৃণা করা থেকে যতদূর সম্ভব দূরে থাকবে এবং ছোট বড় প্রত্যেক প্রকারের গুনাহ থেকে মুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করবে । কেননা হেরেমের মক্কায় যেমন ইবাদতের সওয়াব এক লাখ তেমনি সেখানে কোন গুনাহ করা হলেও এর শাস্তি হবে অতি ভয়ঙ্কর। (যুবদাহ্) তওয়াফে বিদা" ঃ মীকাত থেকে বাইরে লোকদের উপর ওয়াজিব হলো এই যে, যখন মক্কা শরীফ থেকে ফিরে যাবে তখন বিদায়ী তাওয়াফ করবে এবং এটা হজ্জের সর্বশেষ ওয়াজিব । এতে হজ্জ হলো তিন প্রকার । একই সমান প্রত্যেক প্রকার হজ্জ আদায়কারীর উপর ওয়াজিব । এই তাওয়াফ আহলে হেরেম এবং এটা মীকাতের সীমানায় বসবাসকারীদের জন্য ওয়াজীব নয়। ড৮/ড/,.211700011)9,.0017)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।