১০২ আহ্কামে হজ্জ ও উমরাহ্ হজ্জের পঞ্চম দিন হলো ১২ জিলহজ্জ £ যদি কুরবানী ও তাওয়াফে যিয়ারত ১১ তারিখ করা সম্ভব না হয়ে থাকে তাহলে অদ্য ১২ তারিখ করা যাবে। আজকের মূল কাজ হলো তিন জামরায় রামী করা। এখন ১৩ তারিখের রামীর জন্য মীনায় অধিক অবস্থান করা বা না করা ইচ্ছার উপর নির্ভর করে । যদি ইচ্ছা হয় তাহলে আজ ১২ তারিখের সূর্য মীনায় অস্ত যায় তখন মীনা থেকে বের হওয়া মাকরুহ তার উচিত হলো, আজ রাত মীনায় কাটাবে এবং ১৩ তারিখের রামী করে মক্কা মুয়াজ্জামা যাবে । যদি সূর্যাস্তের পর মক্কায় চলে যায় তাহলে জায়েয হবে তবে এটা মাকরুহ | যদি মীনায় ১৩ তারিখ সুবহে হয়ে যায় তাহলে এ দিনের রামী ও তার উপর ওয়াজিব হয়ে যাবে । রামী ছাড়া গমন করা জায়েয নয়, যদি রামী ছাড়া চলে যায় তাহলে দম ওয়াজিব হবে। অবশ্য ১৩ তারিখে রামীর মধ্যে একটু সুবিধা রয়েছে যে, তা দিপ্রহরের পূর্বেও জায়েষ আছে। ড$৮7%%.8111) 00117900100.
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।