Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Ahqame Hajj Umrah[Almodina com]
/ ২৩০
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ১০১ করবে । কমপক্ষে এতটুকু সময় অবস্থান করবে যতটুকু সময়ে বিশ আয়াত পড়তে পারা যায়। এই সমেয় তাকবীর, তাহলীল, ইস্তিগফার এবং দরুদ শরীফে মগ্ন থাকবে । নিজের জন্য, আত্্ীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সাধারণ মুসলমানদের জন্য দু'আ করবে । এটাও দু'আ কবুলের স্থান। (যুবদাহ্‌) এরপর জামরা বুসতায় আসবে । পূর্বের ন্যায় সাতটি কংকর এই জামরার পাদদেশে নিক্ষেপ করবে। এরপর ভীড় থেকে একটু দূরে গিয়ে কিবলাহ্‌র দিকে মুখ করে দু'আ, ইস্তিগফারে কিছুক্ষণ মগ্ন থাকবে। এরপর জামরায়ে আকাবার নিকট আসবে । এখানেও পূর্বের মত সাতটি কংকর দ্বারা রামী করবে। এরপর দু'আর জন্য অপেক্ষা করবে না। কেননা এটা সুন্নত দ্বারা প্রমাণিত নেই, আজকের করণীয় কাজ যা ছিল তা পুরণ হয়ে গেল। বাকী সময় মীনায় নিজের জায়গায় অবস্থান করবে । আল্লাহ্‌র যিকির, তিলাওয়াত এবং দু'আয় মগ্ন থাকবে । অলসতা ও বেহুদা কাজে সময় অপচয় করবে না। ড৮ড/৮৮.2117001119,.0017)

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।