আহ্কামে হজ্জ ও উমরাহ্ ৮৩ তালবীয়াহ্ পড়তে পড়তে যেতে হবে। এই দিন হাজীদের জন্য মাগরিবের নামায আরাফাতে বা পথে আদায় করা জায়েয নয়। ওয়াজিব হলো মাগরিব নামাকে বিলম্ব করে মুজদলিফায় এশার সাথে আদায় করবে। মাগরিবের ফরজের পর সাথে সাথে এশার ফরজ আদায় করবে। মাগরিবের সুন্নত ও এশার সুন্নত ও বিতর সবশেষে আদায় করবে । (যুবদাহ্) মাসয়ালা ৪ মুজদালিফায় মাগরিব এবং এশা উভয় নামাযের জন্য এক আজান এবং ইকামত যথেষ্ট। মাসয়ালা ঃ মুজদালিফায় মাগরিব ও এশার নামায একত্র করা ওয়াজিব এবং এর জন্য জাম'আত শর্ত নয়। (হায়াতুল কুলুব) মাসয়ালা $ যদি মাগরিবের নামা আরাফাতে বা পথিমধ্যে পড়ে থাকে তাহলে মুজদলিফা পৌঁছে তা পুনরায় আদায় করা ওয়াজিব । মাসয়ালা £ যদি এশার সময়ের পূর্বে মুজদলিফা পৌঁছে যায় তাহলে তখন মাগরিবের নামায না পড়ে এশার জন্য অপেক্ষা করতে হবে এবং এশার সময় উভয় নামাকে একত্র করবে । (যুবদাহ্) ড৮ড/৮.2117001119,.0017)
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।