Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Ahqame Hajj Umrah[Almodina com]
/ ২৩০
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ৭৫ ওকুফে আরাফাত সুন্নত তরিকা ৪ ওকুফের প্রকৃত সময় সূর্য হেলে যাওয়ার অর্থাৎ দিপ্রহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে যেখানে ইচ্ছা ওকুফ (অবস্থান) করতে পারা যায়। কিন্তু উত্তম হলো এই যে, জাবালে রহমত যা আরাফাতের প্রসিদ্ধ পাহাড় এর নিকট যেখানে হুজুর (সাঃ) এর অবস্থান স্থল যতটুকু সম্ভব এর নিকটবর্তী হয়ে যাবে । যদি জাবালে রহমতের নিকট গমন করা কষ্ট হয় অথবা ফিরে আসার সময় নিজের তাঁবু খোঁজ করে পাওয়া কষ্ট হয় বর্তমানে যেরূপ হয়ে থাকে তাহলে নিজের তাঁবুতেই ওকুফ করতে হবে। প্রকৃত পক্ষে অন্তরে বিনয় ও নম্রতা এ সময়ই হয়ে থাকে যখন নিজের আসবাপত্র ও সহচরদের সাথে না থাকে। মাসয়ালা £ সবচেয়ে উত্তম হলো এই যে,কিবলাহ্‌র দিকে মুখ করে মাগরিব পর্যন্ত ওকুফ করবে। যদি পূর্ণ সময় দাঁড়াতে না পারে তাহলে যে পরিমাণ সম্ভব দাঁড়াবে এরপর বসে যাবে । এরপর যখন শক্তি হবে তখন পুনরায় দাঁড়াবে এবং পূর্ণ সময় বিনয় ও নম্রতার সাথে ড৮ড/৮.2110001119,.0017)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।