আহ্কামে হজ্জ ও উমরাহ্ ৬৯ তাওয়াফ করাকে সৌভাগ্য মনে করবে। বাজীরও মজলিশে গিয়ে সময় ব্যয় করা ঠিক নয়, যদি এই ব্যক্তি মুফরিদ হয়। অর্থাৎ মীকাত থেকে শুধু হজ্জের ইহরাম বেঁধেছেন। অথবা কারেন অর্থাৎ মীকাত হজ্জ এবং ইহরাম বাকী রয়েছে। এ উভয়ের জন্য কর্তব্য হলো ইহ্রামের নিয়মাবলী পালনের সাথে সাথে মক্কায় অবস্থান করবে এবং মসজিদে হারামে উপস্থিত থাকা ও বাইতুল্লাহ্র তাওয়াফকে অমূল্য সম্পদ মনে করে অধিক সময় এখানে ব্যয় করবে । অপ্রয়োজনীয় মজলিশ ও বাজারে গমন থেকে যতটুকু সম্ভব দূরে থাকবে এবং ৮ই জিলহজ্জ থেকে যে হজ্জ শুরু হবে এর অপেক্ষা করবে। মাসয়ালা ই এ সময় যে নফল তাওয়াফ করবে এতে ইযতিবা" ও রামল প্রয়োজন নেই। হজ্জের পাঁচ দিন ৪ জিলহজ্জ মাসের ৭ তারিখ থেকে হজ্জের কার্যক্রম ও আরকান অনবরত শুরু হয়। ৭ তারিখ জোহরের পর ইমামে হজ্জ প্রথম খুতবা প্রদান করেন। এতে হজ্জের আহ্কাম এবং পাঁচদিনের প্রোথাম বর্ণনা করেন। ড৮ড/৮.2117001179..0017)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।