Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Ahqame Hajj Umrah[Almodina com]
/ ২৩০
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামে হজ্জ ও উমরাহ ৬৭ মাসয়ালা £ যদি কোন বাহনে আরোহণ করে সায়ী করে তাহলে উভয় সবুজ মাইলের মধ্যে সওয়ারীকে দ্রুত চালাবে কিন্তু শর্ত হলো এর দ্বারা যাতে কারো কষ্ট না হয়। নতুবা পদ ব্রজে অথবা আরোহীর জন্য দৌড়ান এতটুকু পর্যন্ত সুন্নত যাতে অন্যের কষ্টের কারণ না হয়। যখন সাফার বরাবর মারওয়াহ্‌ পাহাড়ের উপর পৌঁছবে তখন এর উপর চড়ে বাইতুল্লাহ্র দিকে মুখ করে দাঁড়াবে। এবং যেভাবে সাফা পাহাড়ের উপর হাত উঠিয়ে তাকবীর, তাহ্লীল এবং দু'আ করা হয়েছিল এখানেও অনুরূপ করবে। এতে একচক্কর পূর্ণ হবে। এরপর মারওয়াহ্‌ থেকে সাফার দিকে ঘিরে চলবে । এসময় ও সবুজ স্তম্ভ আসার কিছু পূর্বেই দৌড়ান শুরু করবে এবং দ্বিতীয় সবুজ স্তস্তের কিছু পর পর্যন্ত দৌড়িয়ে যাবে । এরপর নিজের ইচ্ছা অনুযায়ী সাফার উপর চড়বে এবং দু'আর মত হাত উঠিয়ে তাকবীর তাহ্লীল এবং দু'আ করবে। এতে দ্বিতীয় চক্কর পূর্ণ হলো। এভাবে সাফা থেকে শুরু করে মারওয়াহ্‌ পর সমাপ্ত করে সাত চক্কর পূর্ণ করবে। ড৮ড/৮.2117001119,.0017)

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।