Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Ahqame Hajj Umrah[Almodina com]
/ ২৩০
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামে হজ্জ ও উমরাহ্‌ ৫৯ দেয়ালে উভয় হাত মাথার উপর সোজা বিছিয়ে দেবে। নিজের বুক দেয়ালের উপর রাখবে এবং অত্যন্ত ভয় ও. বিনয়ের সাথে দু'আ প্রার্থনা করবে । অভিজ্ঞতা রয়েছে এই দু'আ কখনো বাতিল হয় না। যমযমের পানি পান £ মুসতাহাব হলো এই যে, তাওয়াফ ইত্যাদি শেষ করে যমযম কুপে গমন করবে এবং বাইতুন্নাহর দিকে দাঁড়িয়ে তিন নিঃশ্বাসে পেট ভরে যম্যমের পানি পান করবে । শুরুতে বিস্মিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ্‌ বলবে । মাসয়ালা £ যমযমের পানি ছারা গোসল এবং ওজু করা ভাল নয়। কিন্তু ওজু বিহীন ব্যক্তির জন্য ওজু করা জায়েজ আছে। ইস্তিনজা করা বা দেহ অথবা কাপড়ের নাপাক বস্তু এর ছারা ধৌত করা জায়েজ নয়। (গানীয়া) তাওয়াফে ইযৃতিবা' এবং রামল ঃ এ যাবত তাওয়াফের ব্যাপারে যে সমস্ত কার্যক্রমের কথা বর্ণনা করা হয়েছে তা প্রত্যেক তাওয়াফকারীদের জন্য একই নিয়ম । চাই সে তাওয়াফ উমরাহ্‌্র হোক অথবা হজ্জের এবং এ ব্যক্তি মুফরিদ হোক বা কারেন অথবা মুতামাত্তি' এবং তাওয়াফ ওয়াজিব হোক অথবা সুন্নত বা নফল। ড৮ড/৮৮.21177001119,.0017)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।