আহ্কামে হজ্জ ও উমরাহ্ ৫৫ দু'আ করবে। কোন বাক্য নির্ধারনের দ্বারা অধিকা ক্ষেত্র অন্তরের ভাব বা রোদন এবং বিনয় থাকে না, (হিদায়া) তাওয়াফের প্রতিটি চক্করের জন্য যে দু'আ সমূহ কোন কোন বুজর্গ প্রচার করেছেন তা অধিকাং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। যদিও তা বিশেষ তাওয়াফের জন্য বর্ণিত নয়। যদি কারো স্মরণ থাকে এবং অর্থ বুঝে দু'আ করে তাহলে খুবই ভাল । কিন্তু অনেক লোক বই পুস্তক হাতে নিয়ে তাওয়াফের অবস্থায় অর্থ না বুঝে বহু কষ্টে এ সমস্ত দু'আ পাঠ করে। এর চেয়ে উত্তম হলো যা বুঝবে তা নিজের ভাষায় বলবে। মাসয়ালা ঃ তাওয়াফের অবস্থায় যিকির উত্তম এবং তিলাওয়াতে কুরআনও জায়েয কিন্তু উচ্চ স্বরে তিলাওয়াত করা যাবে না। এভাবে তালবীয়াহ্ পাঠ করতে পারবে তবে চুপে চুপে যাতে অন্য তাওয়াফকারীদের অসুবিধা সৃষ্টি না হয়। (জুবহাদ) এর দ্বারা প্রতিয়মান হয় যে, লোকদের দু'আ পড়ানোর জন্য মু'আল্লিমগণ যে বাধ্যতামূলক ভাবে চেষ্টা করে তাঠিক নয়। ড$৮%%.8110 00117900100.
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।