৩৮ আহ্কামে হজ্জ ও উমরাহ মদীনা থেকে প্রায় ৬ মাইল দূরে মক্কা শরীফের পথে অবস্থিত। এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। বর্তমানে এটা “মোকামে বীর আলী” নামে প্রসিদ্ধ । সিরিয়ার দিক থেকে আগমনকারীদের মীকাত হলো হাজফাহ যা পবিত্র মদীনার পথে প্রসিদ্ধ মনজিল রাবেগ এর নিকট অবস্থিত। নাজদ এর দিক থেকে আগমনকারীদের মীকাত হলো কৃারনুল মানাজিল। ইয়ামনের দিক থেকে মক্কায় আগমনকারীদের জন্য মীকাত হলো ইয়ালামলাম যা সমুদ্ধ হতে ১৫/২০ মাইল দূরে পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রকৃতপক্ষে এটা ইয়ামন ও আদনবাসীদের মীকাত। পূর্বে যখন জিদ্দা বন্দর ছিলনা তখন হিন্দুস্থান, পাকিস্তান এবং অন্যান্য প্রাচ্য দেশ সমুহ থেকে আগমনকারী হাজীদের জন্য এটাই পথ ছিল । তাই পাকিস্তান বাংলাদেশ ও ভারতের জন্য এটাই মীকাত হিসেবে প্রসিদ্ধ । ইরাকের দিক থেকে আগমনকারীদের জন্য মীকাত " হলো জাত ইরাক। ডডড/ড/,.21177001119,.0017)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।