Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Ahqame Hajj Umrah[Almodina com]
/ ২৩০
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ৩১ “হে আল্লাহ আমি উমরাহ নিয়ত করছি। এটা আমার জন্য সহজ করে দাও এবং “আমার পক্ষ থেকে কবুল কর।” এখানে নিয়ত আরবী ও বাংলায় লিখে দেয়া হলো, আরবী মুখস্থ করা কষ্ট হলে উর্দু, ফার্সী পার্জাবী, সিন্ধি, বাংলা, পশৃতু অথবা যে কোন ভাষায় এটা আদায় করা যাবে। ইহ্রাম বাঁধার নিয়মঃ- যখন ইহ্রাম বাঁধার ইচ্ছা করবে তখন প্রথম গোসল, তবে ওযু করলেও চলবে । সুন্নত হলো, এইযে, নখ কর্তন করবে, ঠোটের গোঁফ কর্তন করে ছোট করবে, বগল ও নাভীর নিচের পশম পরিস্কার করবে । মাথা মুড়ানো বা মেশিন দ্বারা চুল কাটার অভ্যাস থাকলে তা করা যাবে। মাথায় চুলের খোপা থাকলে তা চিরুনী দ্বারা পরিপান্টি করবে। ইহ্রামের জন্য দু'টি নুতন অথবা ধোলাই করা চাদর ব্যবহার করা সুন্নত। একটি লুঙ্গির মত পরিধান করবে এবং একটি চাদরের মত ব্যবহার করবে । যদি কালো বা অন্য কোন রং হয় তবুও জায়েয হবে । শীতের সময় কম্বল দ্বারাও এ কাজ করা যেতে পারে এবং তোয়ালে দ্বারাও এটা করা যায়। ড৮ড/%৮.2117001119.0011)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।