Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Ahqame Hajj Umrah[Almodina com]
/ ২৩০
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামে হজ্জ ও উমরাহ ২৭ আহ্কাম। প্রথমত: মীকাত থেকে অথবা এর পূর্বে উমরাহ্র ইহরাম বাঁধতে হবে । দ্বিতীয়তঃ মক্কা মুয়াজ্জমায় পৌঁছে বাইতুল্লাহ্‌ শরীফ তওয়াফ করবে । তৃতীয়তঃ সাফা মারওয়ার সায়ী করতে হবে । এর পর মাথার চুল কেটে অথবা মুড়িয়ে ইহরাম খুলতে হবে । উমরাহ্‌কে হজ্জের সাথে একত্র করা বা না করার প্রেক্ষিতে হজ্জ তিন প্রকার হয়ে থাকে। প্রথমতঃ হজ্জে গমনের সময় শুধু হজ্জের নিয়ত করবে এবং ইহ্রাম বাঁধতে হবে। উমরাহ্‌কে হজ্জের সাথে একত্র করবেনা! এ হজ্জের নাম হলো ইফরাদ এবং হজ্জ আদায়কারীকে বলা হয় মুফরিদ । দ্বিতীয় প্রকার হলো প্রথম থেকেই হজ্জের সাথে উমরাহ একত্র করে নিয়ত করবে এবং উভয়ের ইহ্রাম একত্রে বাঁধতে হবে এর নাম হলো ক্কিরাণ। এরূপ হজ্জ আদায়কারীকে বলা কারিন। তৃতীয় প্রকার হলো হজ্জের সাথে উমরাহ্‌কে এভাবে একত্র করবে যে, মীকাত থেকে শুধু উমরাহ্র ইহ্রাম বাঁধবে । এ ইহ্রামের মধ্যে হজ্জকে একত্র করবে না। ড$৮7৮%.811) 09011790010).

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।