Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Ahqame Hajj Umrah[Almodina com]
/ ২৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ ... আহ্কামে হজ্জ ও উমরাহ পবিত্র মদীনায় যিয়ারত নসীব কর। এই হাজিরিকে আমার শেষ হাজিরা বানিও না। হজ্জের প্রচলিত শব্দের পরিচয় ও বরকতময় স্থান সমূহের ব্যাখ্যা ৪ ইহরাম ঃ ইহরামের অর্থ কোন বস্তুকে হারাম করা। কোন ব্যক্তি যখন হজ্জ ও উমরাহ অথবা উভয়ের নিয়ত করে তালবিয়াহ পাঠ করতে থাকে তখন তার উপর কতিপয় হালাল বস্তু হারাম হয়ে যায়, তাই এটাকে ইহরাম বলা হয়। রূপক অর্থে এ চাদরকেও ইহরাম বলা হয় যা ইহরামের অবস্থায় হাজী সাহেবগণ পরিধাণ করে থাকেন। ইস্তিলাম £ হাজরে আসওয়াদকে চুমা দেয়া এবং হাতে স্পর্শ করাকে বলা হয় অথবা হাজরে আসওয়াদ অথবা রোকনে ইয়ামানীকে শুধু হাতে স্পর্শ করা। ইয্তিবা ঃ ইহরামের চাদরকে ডান বগলের নীচে দিয়ে বের করে বাম কাধে রাখা। আফাকী ঃ ব্যক্তি যে মীকাতের সীমানার বাইরে থাকে। যেমন- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিসর, সিরিয়া, ইরাক এবং ইরান ইত্যাদি। ডড/ড/.2110001179,.0017)

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।