১৫০ আহ্কামে হজ্জ ও উমরাহ অথবা জুম”আর দিন জান্নাতুল বাকীতে অবস্থিত মাজার সমূহ যিয়ারত করবে। কেননা সেখানে হযরত উসমান (রাঃ), হযরত আব্বাস (রাঃ), হযরত হাসান (রাঃ), হযরত ইব্রাহিম (রাঃ) এবং আযওয়াজে, মুতাহহারাত ও সাহাবায়ে কিরাম (রাঃ) শায়িত আছেন। এ ছাড়া হযরত আমীর হামযা রোঃ) ওহুদ যুদ্ধের শহীদের মাযারও যিয়ারত করবে এবং মসজিদে ফাতিমায় (রাঃ) যেয়ে নামায পড়বে। সপ্তাহের প্রথম দিন মসজিদে কুবায় গিয়ে নামায পড়ে দু”আ করবে। যতদিন মদীনা মুনাওয়ারায় অবস্থান করবে পবিত্র রওজায় গিয়ে অধিক পরিমাণে সালাম পেশ করবে, বিশেষ করে ওয়াক্ত নামাযের পর (যুবদাহ ) মাসয়ালা £ যদি কোন সময় পবিত্র চেহারা বরাবর দাড়ানোর সুযোগ না পাওয়া যায় তাহলে পবিত্র রওজার যে কোন দিকে দীড়িয়ে অথবা মসজিদে নববীতে যে কোন জায়গা থেকে সালাম পেশ করা যায়। যদিও ফজিলত এরূপ নয়, যা সামনে হাজির হয়ে সালাম পেশ করলে হয়ে থাকে। ড$৮/৮%.211]) 09011790010).
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।