Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Ahqame Hajj Umrah[Almodina com]
/ ২৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৮ আহ্‌্কামে হজ্জ ও উমরাহ্‌ অতঃপর স্বাভাবিকভাবে যদি দুনিয়ার কোন স্বার্থ লাভ হয় তাহলে এতে কোন আপত্তি নেই। (হাদীস অনুযায়ী অবশ্য দুনিয়ার স্বার্থ ও লাভ হয়ে থাকে) কিন্তু নিয়তের মধ্যে এটা রাখা যাবে না। (২)স্বীয় জীবনের ছোট বড় সমস্ত গুনাহ্‌ থেকে খাঁটি তাওবা করতে হবে এবং এ তাওবার মধ্যে তিনটি কাজ করা অতি প্রয়োজন। (ক) অতীতে যে সমস্ত গুনাহ করা হয়েছে এর উপর অনুতাপ ও অনুশোচনা এবং যে গুলোর আদায় করা সম্ভব তা আদায় করতে হবে । (খ) বর্তমানে এ সমস্ত পরিত্যাগ করতে হবে। (গ) ভবিষ্যতে কোন প্রকার গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এ তিনটি কাজ ব্যতিত শুধু মুখ দ্বারা তাওবার শব্দ উচ্চারণ করা হলে তাওবা হবে না। অতীতকালের যে সমস্ত বিষয়সমূহ আদায় করার যোগ্য তা হলো রোযা ও নামায-যা বালেগ হওয়ার পর আদায় করা হয়নি, তা হিসাব করে এবং স্মরণ না থাকলে অনুমান করে আদায় করা। যদি অতীতে মালের যাকাত আদায় না করা হয়ে থাকে তা হলে হিসেব করে ড৮/ড/,.21170001179,.0017)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।