আহ্কামে হজ্জ ও উমরাহ ১২৯ মাসয়ালা £ যদি সমগ্র অথবা অধিকাংশ তওয়াফে যিয়ারত অপবিত্র বা হায়েজ ও নিফাসের অবস্থায় করে থাকে তাহলে বুদনা (অর্থাৎ একটি প্রাপ্ত বয়স্ক উট বা গাভী) ওয়াজিব হবে । যদি তওয়াফে নফল এ অবস্থায় করে থাকে তাহলে এক বকরী ওয়াজিব হবে। এ সকল অবস্থায় পবিত্রতার সাথে পুনরায় তওয়াফ আদায় করা হলে কাফফারাহ্ দেয়া লাগবে না। (গানীয়া) মাসয়ালা 8 যে তওয়াফ অপবিভ্রতা অথবা হায়েজ বা নিফাসের অবস্থায় করা হয়েছে তা পুনরায় আদায় করা ওয়াজিব এবং ওজুবিহীন অবস্থায় যে তওয়াফ করা হয় তা পুনরায় করা যুসতাহাব। (যুবদাহ) কিন্তু যদি পুনরায় আদায় না করে তাহলে উপরে বর্ণিত কাফফারাহ্ দেয়া ওয়াজিব হবে। মাসয়ালা ঃ যদি প্রথম তওয়াফের পর সা*য়ী করে তাহলে পুনরায় সা'য়ী করার প্রয়োজন নেই। কেননা প্রথম তওয়াফ গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু অসমাপ্ত হওয়ার কারণে পুনরায় করতে হয় এবং দ্বিতীয় তওয়াফ শুধু এই ক্ষতিপূরণের জন্য ৷ (যুবদাহ্) ড$৮7৮%.8110 00117900100.
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।