আহ্কামে হজ্জ ও উমরাহ ১১৯ মাসয়ালা যদি কয়েকটি অংগে কিছু কিছু সুগন্ধি ব্যবহার করে তবে যদি সব অঙ্গ মিলে একটি বড় অঙ্গের পরিমাণ হয়ে যায় তাহলে দম ওয়াজিব হবে। নতুবা সদকাহ ওয়াজিব হবে । (যুবদাহ্) .. সেলাই করা কাপড় পরিধান করা 8 যে কাপড় দেহের পরিমাপ অনুযায়ী সেলাই করা হয়েছে অথবা বুনন করা হয়েছে অথবা তৈরী করা হয়েছে, যদি এটা সমগ্ৰ দিন ও রাত ব্যবহার করা হয়ে থাকে তাহলে পূর্ণ ত্রুটি হবে এবং দম ওয়াজিব হবে। যদি এর চেয়ে কম সময় ব্যবহার করে তাহলে সদকাহ ওয়াজিব হবে। (গানীয়া) মাসয়ালা ঃ যদি কোন ব্যক্তি সেলাই করা কাপড় পরিধান করে ইহরাম বাঁধে, অর্থাৎ ইহরামের নিয়ত করে তালবীয়াহ পাঠ করেছে, তাহলে যদি তালবীয়াহ্ পাঠ করার পর পূর্ণ দিন সেলাই করা কাপড় পরিধান করে তাহলে দম ওয়াজিব হবে। যদি একদিনের কম সময় পরিধান করে তাহলে সদকাহ ওয়াজিব হবে । (গানীয়া) ড/ড/,.2117001119,.0017)
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।