Mufti Muhammad Shafi Usmani Rh. Bangla Book — Ahqame Hajj Umrah[Almodina com]
/ 230
📝 Text 📖 PDF

১৬ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ মুক্ত হলেও নিশ্চিতভাবে ফজিলত এবং বরকত থেকে বঞ্চিত থাকবে। হজ্জ ও যিয়ারতে গমনকারী অধিকাংশ ব্যক্তি এ ব্যাপারে অমনোযোগী থাকে। হজ্জ ও যিয়ারতের আহ্কাম ও মাসায়েল অবগত হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করে না। সেখানে পৌঁছে যায়। ওয়াজিব সমূহ আদায়ের ব্যাপারে না গুরুত্ব আরোপ করে, না ইহরাম অবস্থায় গুনাহ থেকে মুক্ত থাকার চিন্তা করে। স্মরণ রাখা উচিৎ যে, হজ্জ উমরাহ্র ইহরাম বাধার পর মানুষের উপর শরীয়তের অনেকগুলো বিধি-বিধান আরোপিত হয়, যে গুলো অমান্য করা অত্যন্ত গুনাহ্‌র কাজ। বস্তুতঃ পবিত্র মক্কা ও মদীনায় যে গুনাহ করা হয় এর প্রতিফল অত্যন্ত কঠোর হয়ে থাকে । এ সমস্ত লোক হজ্জ আদায়ের পর এ ধারণা করে থাকে যে, আমরা নিম্পাপ হয়ে গিয়েছি এবং আখিরাতের জন্য পৃণ্যের বিরাট সঞ্চয় করে নিয়ে এসেছি। অথচ অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়ে থাকে যে, হজ্জের ওয়াজিব ও সুন্নত সমূহ ত্যাগ করার প্রতিফল এবং ইহরামের ডড/ড/,2117001119,.0017)

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.