Muslim Sharif Bangla — Muslim Sharif 2[Almodina com]
/ ৩৭০
📝 লেখা 📖 পিডিএফ

মহাপরিচালকের কথা সিহাহ সিত্তাহ্‌ তথা ছয়টি বিশুদ্ধ হাদীস সংকলনের মধ্যে বুখারী শরীফের পরেই মুসলিম শরীফের স্থান । মধ্য আল-নিশাপুরী (র) এই সংকলনটি প্রণয়ন করেন । তিনি মন্কা-মদীনা, সিরিয়া, ইরাক, মিসর প্রভৃতি দেশে ব্যাপক সফর করে সীমাহীন ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে পবিত্র হাদীস সংগ্রহ করেন। ইমাম আহমদ ইবন হাম্বল (র) তার অন্যতম ওস্তাদ ছিলেন এবং ইমাম তিরমিযী (র) তার অন্যতম ছাত্র ছিলেন। তিনি তাঁর সংগৃহীত ৩ লাখ হাদীসের মধ্য থেকে নিবিড়ভাবে যাচাই-বাছাই করে প্রায় চার হাজার হাদীস (পুনরাবৃত্তি বাদে) তার “সহীহ্‌' সংকলনে লিপিবদ্ধ করেন। | ্‌ হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে শরীয়াতের প্রামাণ্য উৎস এ সকল হাদীস সংখহ করা এবং পরিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পর এগুলো বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদে বিষয়ানুক্রমিকভাবে বিন্যাস করা ছিল এক কঠিন শ্রম ও মেধাসাধ্য কাজ । কিন্তু মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে সুদীর্ঘ অধ্যবসায় ও অসাধারণ প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি যে সংকলনটি উপহার দেন, ইসলামী শরীয়াতের প্রয়োজনীয় প্রায় প্রতিটি বিষয়ের উল্লেখযোগ্য হাদীসপ্ডলো এখানে স্থান পেয়েছে । বিষয়ের প্রাসঙ্গিকতা ও হাদীসের তত্রুগত দিক বিবেচনা করে তিনি একটি বিশেষ ধারায় তা বিন্যাস করেন, যা হাদীসবেত্তাদের বিচক্ষণ পর্যালোচনায় উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে । এ মূল্যবান গ্রন্থটি প্রতিটি যুগেই ইসলামী জ্ঞান-বিজ্ঞানের এক অবিস্মরণীয় উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। অনাগত দিনেও এর প্রয়োজন ফুরাবে লা। বস্তুত ইসলামী শরীয়াতের মৌলিক দু'টি উৎস___-পবিত্র কুরআন ও হাদীসের মধ্যে এই সংকলনটি এক অনিবার্ধ অনুষঙ্গ । মুসলিম বিশ্বে ব্যাপকভাবে পঠিত এই গ্রন্থটি বাংলাদেশেও মাদ্রাসার উচ্চ শ্রেণীগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহে পাঠ্য তালিকাভুক্ত হওয়ায় কেবল বিশেষ শিক্ষিত শ্রেণীর মধ্যেই এর অধ্যয়ন সীমাবদ্ধ ছিল। সাধারণ শিক্ষিত সর্বস্তরের পাঠকদের জন্য বোধগম্য করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রথিতযশা আলেমদেরকে দিয়ে এর বাংলা অনুবাদ করিয়ে ১৯৯১ সালে তৃতীয় খণ্ড প্রকাশ করে। ২০০৩ সালে এটি দ্বিতীয়বার প্রকাশিত হয় । পাঠক মহলের ব্যাপক চাহিদা লক্ষ্য করে আমরা এবার এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করলাম। আল্লাহ তা'আলা আমাদেরকে পবিত্র হাদীস অধ্যয়ন করে মহানবী (সা)-এর নীতি ও আদর্শ অনুসারে জীবন গড়ার তৌফিক দিন । আমীন! | ড৬৮৬৮.911001109.001)

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।