Muslim Sharif Bangla — Muslim Sharif 2[Almodina com]
/ ৩৭০
📝 লেখা 📖 পিডিএফ

(আটাইশ ) ৭. মাওলানা আবদুল জলীল ৮. মাওলানা হাসান রহমতী ৯..মাওলানা মুহাম্মদ মুসা ১০. মাওলালা আহমদ হুসাইন ১১. মাওলানা বুরহান উদ্দীন ১২ . মাওলানা খুরশীদ উদ্দীন ১৩ - মাওলানা হেমায়েত উদ্দিন ১৪. মাওলানা আবদুল মতীন মাসউদী ১৫ . মাওলানা মুহাম্মদ ইসমাইল অনুবাদ সম্পর্কে কিছু জ্ঞাতব্য ১. সনদের ক্ষেত্রে প্রথম রাবী এবং শেষ সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে যেমন মুহাম্মদ ইব্নুল মুছান্না (র)....... আবু হুরায়রা (রা) থেকে ......... ২. সনদের যেখানে তাহবীল রয়েছে সেখানে প্রথম রাবীর সঙ্গেই এই তাহবীল কৃত রাবীর নাম উল্লেখ করা হয়েছে। ৩. আরবী ফার্সী উর্দু বানানের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবর্ণায়ন নির্দেশিকার অনুমোদিত রূপটি গ্রহণ করা হয়েছে। ৪. আলাইহিস সালাম-এর ক্ষেত্রে (আ) রাদীআল্লাহু তা'আলা আনহু, আনহুম, আনহা-এর ক্ষেত্রে (রা) এবং রাহমাতুলাহি আলাইহি, আলাইহিম, আলাইহা এর ক্ষেত্রে (র) পাঠ সংকেত গ্রহণ করা হয়েছে। ৫. একাধিক রাবীর নাম একত্রে আসলে সর্বশেষ নামের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানসূচক পাঠ সংকেত উল্লেখ করা হয়েছে, যেমন হযরত আনাস, আব্বাস, আবু হুরায়রা (রা)। ৬. কুরআন মজীদের আয়াতের ক্ষেত্রে প্রথম সূরা নম্বর, পরে আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে। যেমন ২ $ ১৩৮ অর্থাৎ সূরা বাকারার ১৩৮ নম্বর আয়াত । পরিশেষে সম্পাদনা পরিষদের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশকে আন্তরিক মুবারক-বাদ জ্ঞাপন করছি যে তারা এমন একটি মহান কাজের পদক্ষেপ গ্রহণ করেছেন। এই মহাপ্রয়াসের সঙ্গে জড়িত সকল পর্যায়ের আলিম-উলামা-সুধী, কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য দু'আ করি তিনি যেন এই ওয়াসীলায় তাদের ও আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দেন এবং নেক জাঘা দেন। সম্পাদনা পরিষদ ড৬৮৬৮.911001109.001)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।