Muslim Sharif Bangla — Muslim Sharif 2[Almodina com]
/ ৩৭০
📝 লেখা 📖 পিডিএফ

( ছাব্বিশ ) ইমাম মুসলিম ২৬১ হিজরী সনে ৫৭ বছর বয়সে নিশাপুরে ইন্তিকাল করেন। তার মৃত্যুর কাহিনীও আশ্চর্য ধরনের । মৃত্যুর পূর্ব পর্যস্ত তিনি হাদীস নিয়ে মগ্ন ছিলেন। একবার তাকে একটি হাদীস সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি । পরে ঘরে এসে তিনি তার সংগৃতীত পার্ুলিপির মধ্যে হাদীসটি অনুসন্ধান করতে লাগলেন। কাছে একটি পাত্রে খেজুর রাখা ছিল। তিনি এক একটি করে খেজুর খাচ্ছিলেন আর হাদীসটি তালাশ করছিলেন । এত গভীর মনোযোগসহ তিনি এতে লিগ ছিলেন যে, যখন হাদীসটি পেলেন তখন এদিকে পাত্রের খেজুরও একে একে শেষ হয়ে গেছে । শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তিকাল করেন। তার ইন্তিকালের পর ইমাম আবূ হাতিম আর-রাষী তাকে স্বপ্নে দেখে তাঁর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন । তখন তিনি বলেছিলেন ঃ আল্লাহ্‌ তা'আলা আমার জন্য সমস্ত জান্নাত হালাল করে দিয়েছেন, যেখানে ইচ্ছা আমি যেন বসবাস করতে পারি। সহীহ্‌ মুসলিম শরীফ হাদীসের সবচে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে ছয়টি । ইসলামী পরিভাষায় এগুলো আস-সিহাহ আস সিত্তাহ নামে প্রসিদ্ধ । এই বিষয়ে মুসলিম উম্মাহ ও ইসলাম বিশেষজ্ঞগণের মধ্যে কোন মতবিরোধ নেই যে, এগুলোর মধ্যে সহীহ্‌ বুখারীর পরে হলো সহীহ্‌ মুসলিমের স্থান । এই মহান সংকলনটি হলো ইমাম মুসলিমের শ্রেষ্ঠ অবদান । ইমাম মুসলিম সরাসরি উন্তাদের নিকট থেকে শ্রন্ত তিন লক্ষ হাদীস থেকে বাছাই ও চয়ন করে গ্রস্থখানি সংকলন করেছেন। এই গ্রন্থে তাকরার বা একাধিকবার উদ্ধৃত হাদীসসহ মোট বার হাজার হাদীস সন্নিবেশিত হয়েছে। তাকরার বাদ দিলে হাদীসের সংখ্যা প্রায় চার হাজার | ইমাম মুসলিম কেবলমাত্র নিজের জ্ঞান ও বৃদ্ধি বিবেচনার উপর নির্ভর করেই কোন কোন হাদীসকে সহীহ্‌ বলে এই গ্রন্থে শামিল করেন নাই, অধিকন্তু প্রত্যেকটি হাদীসের _ বিশুদ্ধতা সম্পর্কে সমসাময়িক অন্যান্য মুহাদ্দিসের সঙ্গেও পরামর্শ করেছেন এবং সমসাময়িক মুহাদ্দিসগণ যে হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে সম্পূর্ণ একমত কেবল তা-ই তিনি এই অমূল্য গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। সমাপ্ত হওয়ার পর তিনি এটি তদানীন্তন প্রখ্যাত হাফেযে হাদীস ইযাম আবূ যুর'আ আর-রাষীর সম্মুখে উপস্থিত করেন। ইমাম মুসল্রিম বলেন ৪ আমি এই গ্রন্থখানি ইমাম আবূ যুর“'আ আর-রাধীর নিকট পেশ করেছিলাম। তিনি যে হাদীস সম্বন্ধে দোষ আছে বলে ইঙ্গিত করেছেন, আমি তা পরিত্যাগ করেছি, সেগুলো গ্রন্থে সন্নিবেশিত করিনি, আর যে হাদীস সম্পর্কে তিনি মত দিয়েছেন যে, তা সহীহ্‌ এবং এতে কোন প্রকার ত্রুটি নাই আমি তা এই গ্রন্থে শামিল করেছি। তিনি আরো বলেন £ কেবল আমার বিবেচনায় সহীহ্‌ হাদীসসমূহই আমি কিতাবে শামিল করি নাই বরং এই কিতাবে কেবল সেই সব হাদীসই সন্নিবেশিত করেছি যেগুলির বিস্তদ্ধতা সম্পর্কে মুহাদ্দিসগণ একমত।। এভাবে দীর্ঘ পনেরো বছর পর্যস্ত অবিশ্রান্ত সাধনা, গবেষণা ও যাচাই-বাছাই করার পর সহীহ হাদীসসমূহের এক সুসংবদ্ধ সংকলন তৈয়ার করা হয়। এই হাদীস গ্রন্থে সন্নিবেশিত হাদীসসমূহের বিশুদ্ধতা সম্পর্কে ইমাম মুসলিম নিজেই বলেন ঃ মুহাদ্দিসগণ দুইশ" বছর পর্যন্ত যদি হাদী লিখতে থাকেন, তবুও এই বিশুদ্ধ গ্রন্থের উপর অবশ্যই নির্ভর করতে হবে। ইমাম মুসলিমের এই দাবি যে কত সত্য পরবর্তী ইতিহাসই তার প্রমাণ । আজ এগারশ বছরেরও অধিককাল অতিক্রান্ত হয়েছে কিন্তু সহীহ মুসলিমের সমান কিংবা তা থেকে উন্নত মর্যাদার কোন গ্রন্থ প্রণয়ন করা সম্ভব হয় নাই । আজও এর সৌন্দর্য ও বিশুদ্ধতা বিশ্ব মানবকে বিশুদ্ধ ও পরিচ্ছন্ন আলো দান করছে। ড/৬৮৮৮.911001109.001)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।