( পঁচিশ ) কাল পর্যন্ত এই কাজ অব্যাহত রয়েছে। এসব সংকলনের মধ্যে তাজরীদুস সিহাহ্ ওয়াস সুনান, আত-তারগীব ওয়াত তারহীব, আল-মুহাল্লা, নাইলুল আওতার প্রভৃতি সমধিক প্রসিদ্ধ । ভারতীয় উপমহাদেশে মুসলিম বিজয়ের প্রান্ধাল (৭১২ থু.) থেকেই হাদীস চর্চা শুরু হয় এবং এখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইসলামী জ্ঞান চর্চা ব্যাপকতর হয়। ইসলামের প্রচারক ও বাণীবাহকগণ উপমহাদেশের সর্বত্র ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্র গড়ে তোলেন।। খ্যাতনামা মুহাদ্দিস শায়খ শরফুদ্দীন আবু ভাওয়ামা (৭০০ হি.) ৭ম শতকে ঢাকার সোনারগাঁও আগমন করেন এবং কুরআন ও হাদীস চর্চার ব্যাপক বাবস্থা করেন। বংগ দেশের রাজধানী হিসাবে এখানে অসংখ্য হাদীসবেত্তা সমবেত হন, এবং ইলমে হাদীসের জ্ঞান এতদঞ্জলে ছড়িয়ে দেন। মুসলিম শাসনের শেষ পর্যন্ত এই ধারা অধ্যাহত ছিল । বর্তমান কাল পর্যন্ত এধারা অব্যাহত রয়েছে। এভাবে যুগ ও বংশ পরম্পরায় মহানবী শ্লাঞ্ঘঃ-এর হাদীস ভাণ্ডার আমাদের কাছে পৌছেছে এবং ইনশাআল্লাহ অব্যাহতভাবে তা অনাগত মানব সভ্যতার কাছে পৌছে যাবে। ইমাম মুসলিম (র) ইমাম মুসলিমের পূর্ণ নাম আবুল হুসায়ন ইবনুল হাজ্জাজ আল-কুশায়রী আন-নিশাপুরী। তার গোত্র বনু কুশায়র ছিল আরবের প্রসিদ্ধ এক এঁতিহ্যবাহী গোত্র । খুরাসানের নিশাপুরে এসে তীর পূর্ব পুরুষ বসতি স্থাপন করেন। সেখানে তিনি ২০৪ হিজরী সনে (মতান্তরে ২০৩ হিজরী সনে) জন্মগ্রহণ করেন। নিশাপুর তণ্কালে যেমন একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল তেমনিভাবে শিক্ষা-দীক্ষা ক্ষেত্রেও ছিল এর অবস্থান খুবই গুরুতৃপূর্ণ । শৈশব হতেই তিনি হাদীস শিক্ষায় আত্মনিয়োগ করেন। হাদীস শিক্ষার উদ্দেশ্যে তিনি তৎকালীন মুসলিম জাহানের সব কয়টি কেন্দ্রেই গঘন করেন । ইরাক, হিজায, সিরিয়া, মিসর প্রভৃতি শহরে উপস্থিত হয়ে তথায় অবস্থানকারী হাদীসের উস্তাদ ও মুহাদ্দিসগণের নিকট থেকে হাদীস শিক্ষা ও সংগ্রহ করেন । তার প্রখ্যাত উত্তাদের মধ্যে ছিলেন ইমাম আহমাদ ইবৃন হাম্বাল, ইমাম বুখারী, ইয়াহ্ইয়া ইবৃন ইয়াহ্ইয়া আত-তামিমী, সাঈদ ইবৃন মানসুর প্রমুখ । ইমাম মুসলিম হাদীস বিষয়ে বিরাট ও বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি যে হাদীসের ইমাম ছিলেন এ বিষয়ে বিশ্বের হাদীস বিশেষজ্ঞ ব্যক্তিগণ সম্পূর্ণ একমত । সেকালের বড় বড় মুহাদ্দিস তার নিকট থেকে হাদীস শিক্ষা করেছেন । এই পর্যায়ে আবূ হাতিম আর রাষী, মূসা ইব্ন হান্ধন, আহমদ ইব্ন সালামা, মুহাম্মদ ইবৃন মাখলাদ এবং ইমাম তিরমিযী প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তারা সকলেই ইমাম মুসলিমের জ্ঞান ও শ্রেষ্ঠতু সম্পর্কে একমত । হাদীসে ইমাম মুসলিমের অতি উচ্চমর্ধাদা ও স্থানের কথা তারা সকলেই স্বীকার করেছেন। প্রখ্যাত মুহাদ্দিস ইসহাক (র) ইমাম মুসলিমকে বলেছিলেন £ যতদিন আল্লাহ আপনাকে মুসলিমদের জন্য হায়াতে রাখবেন ততদিন তারা কল্যাণ থেকে বঞ্চিত হবে না । ইমাম আবূ যুর'আ ও আবু হাতিম আর-রাষী হাদীসের বিষয়ে তাকে সবো্চ স্থান দিতেন । সুপ্রসিদ্ধ হাদীসবিদ ইমাম আবূ কুরায়শ বলেন, হাফিযুল হাদীস চারজন ৫ ইমাম মুসলিম হলেন তাদের একজন। ইমাম মুসলিমের মহামূল্যবান গ্রস্থাবলীও তার গভীর কথা অকাট্যভাবে প্রমাণ করে । গ্রন্থাবলীর মধ্যে অধিকাংশই হাদীস সম্পর্কিত জরদ্রী বিষয়ে প্রণীত। তন্মুধ্যে তার সহীহ্ সুসলিম, আল মুসনাদুল কাবীর ও আল-জমিউল কাবীর বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি অনুপম চরিত্র মাধুরীর অধিকারী ছিলেন। শাহ আবদুল আযীয দেহলবী (র) লিখেন £ তিনি তার জীবনে ক্যারো গীবত করেননি বা কাউকে গালি দেননি বা মারেননি। ড৬৮৬৮.9117001109.001)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।