(চবিবশ ) পেতেন__তা লিখে নিতেন। রাসূলুল্লাহ্ প্রঃ -এর জীবদ্দশায়ই অনেক সাহাবীর নিকট স্বহত্তে লিখিত সংকলন বর্তমান ছিল। উদাহরণ স্বরূপ হযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা)-এর সহিফায়ে সাদিকা, হযরত আবূ হুরায়রা (রা)-এর সহীফায়ে সহীহা, সহীফায়ে আলী (রা), সহীফায়ে সাদ ইব্ন উবাদা (রা), মাকতুবাতে নাফি (আবদুল্লাহ ইব্ন উমর (রা)-এর সংকলন) সমধিক প্রসিদ্ধ । সাহাবীগণ যেমনিভাবে রাসূলুল্লাহ্ প্রঃ -এর নিকট থেকে হাদীসের জ্ঞান লাভ করেন-_তেমনি ভাবে হাজার হাজার তাবিঈ সাহাবীগণের কাছে হাদীসের শিক্ষা লাভ করেন। একমাত্র হযরত আবূ হুরায়রা (রা)-এর নিকট আটশ তাবিঈ হাদীস শিক্ষা করেন। সাঈদ ইবনুল মুসাইয়্যাব, উরওয়া ইবনুয যুবাইর, ইমাম যুহরী, হাসান বসরী, শাবী, আলকাম, ইব্রাহীম নাখঈ প্রমুখ প্রবীণ তাবিঈগণের প্রায় সকলে ১০ম হিজরীর পর জন্গ্রহণ করেন এবং ১৪৮ হিজরীর মধ্যে ইন্তিকাল করেন। অন্যদিকে সাহাবীগণ ১১০ হিজরীর মধ্যে ইন্তিকাল করেন। এদিক থেকে বিচার করলে দেখা যায়, তাবিঈগণ সাহাবীগণের দীর্ঘ সাহচর্য লাভ করেন। একজন তাবিঈ বহু সংখ্যক সাহাবীর সাথে সাক্ষাত করে মহানবী ক্রু -এর জীবনের ঘটনাবলী, তার বাণী, কাজ ও সিদ্ধান্তসমূহ সংগ্রহ করেন এবং তা তাদের পরবতীগণ অর্থাৎ তাবই তাবিঈনের নিকট পৌছে দেন। হিজরী দ্বিতীয় শতকের শুরু থেকে কনিষ্ঠ তাবিঈন ও তাব্ই তাবিঈনের এক বিরাট দল সাহাবা ও প্রবীণ তাবিঈদের লিখিত হাদীসগুলো ব্যাপকতাবে একত্র করতে থাকেন । তারা গোটা মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে সমগ্র উম্মতের মধ্যে হাদীসের জ্ঞান পরিব্যাপ্ত করে দেন । এ সময় ইসলামী বিশ্বের খলীফা উমর ইব্ন আবদুল আযীয (রে) দেশের বিভিন্ন এলাকার প্রশাসকদের নিকট হাদীস সংগ্রহ করার জন্য রাজকীয় ফরমান প্রেরণ করেন। ফলে সরকারী উদ্যোগে সংগৃহীত হাদীসের বিভিন্ন সংকলন রাজধানী দামিশকে পৌঁছতে থাকে। খলীফা সেগুলোর একাধিক পার্গুলিপি তৈরি করে দেশের সর্বত্র পাঠিয়ে দেন। এ কালে ইমাম আযম আবূ হানীফা (র)-এর নেতৃত্বে কুফায় এবং ইমাম মালিক (র)-এর নেতৃত্বে মদীনায় হাদীস ও ইসলামী আইন চর্চার বিরাট কেন্দ্র গড়ে ওঠে। ইমাম মালিক (র) তার মুওয়াস্ত গ্রন্থ এবং ইমাম আবু হানীফার দুই সহচর ইমাম মুহাম্মম ও আবু ইউসূফ (র) ইমাম আযম আবু হানীফার রিওয়ায়াতগুলো একত্র করে “কিতাবুল আসার' সংকলন করেন। এ যুগের আরও কয়েকটি উল্লেখযোগ্য হাদীস সংকলন হচ্ছে $ জামি সুফইয়ান সাওরী, জামি ইবনুল মুবারক, জামি ইমাম আওযাঈ, জামি ইব্ন জুরাইজ ইত্যাদি । হিজরী দ্বিতীয় শতকের শেঘার্ধ থেকে চতুর্থ শতকের শেষ পর্যন্ত হাদীসের চর্চা আরও ব্যাপকতর হয়। এ সময়কালেই হাদীসের প্রসিদ্ধ ইমাম-__বুখারী, মুসলিম, আবূ ঈসা তিরমিযী, আবু দাউদ সিজিস্তানী, নাসাঈ ও ইব্ন মাজা রে)-এর আবির্ভাব হয় এবং তাদের অক্রান্ত পরিশ্রম ও দীর্ঘ অধ্যবসায়ের ফলশ্রুতিতে সর্বাধিক সহীহ্ ছয়খানি হাদীস গ্রন্থ (সিহাহ সিত্তা) সংকলিত হয় । এ যুগেই ইমাম শাফিঈ ত্রার কিতাবুল উম্ম ও ইমাম জাহমাদ তার আল মুসনাদ গ্রন্থ সংকলন করেন। হিজরী চতুর্থ শতকে মুসতাদরাক হাকিম, সুনানুদ দারি কুতনী, সহীহ্ ইব্ন হিব্বান) সহীহ ইব্ন খুযায়মা, তাবরানীর আল-মু'জাম, মুসান্নাফুত তাহাবী এবং আরো কতিপয় হাদীস গ্রন্থ সংকলিত হয় । ইমাম বায়হাকীর সুনানুল-কুবরা ৫ম হিজরী শতকে সংকলিত হয় । চতুর্থ শতকের পর থেকে এ পর্য্ত সংকলিত হাদীসের মৌলিক গ্রন্থগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংকলন ও হাদীসের ভাষ্য ও গ্রন্থ এবং এই শাস্ত্রের শাখা-প্রশাখার উপর ব্যাপক গবেষণা ও বিভিন্ন গ্রন্থ রচিত হয়৷ বর্তমান ড৬৮৬৮.9117001109.001)
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।