Muslim Sharif Bangla — Muslim Sharif 2[Almodina com]
/ ৩৭০
📝 লেখা 📖 পিডিএফ

(বিশ) চতুর্থ স্তর এ স্তরের কিতাবসমূহে সাধারণত যঈফ,গ্রহণের অযোগ্য হাদীসই রয়েছে। ইব্‌ন হিব্বানের কিতাববুষ-যু'আফা, ইবন আসীরের কামিল ও খাতীব বাগদাদী, আৰু নু'আয়েমের কিতাবসমৃূহ এই স্তরের কিতাব । পঞ্চম স্তর উপরি উক্ত স্তরে যে সকল কিতাবের স্থান নাই সে সকল কিতাবই এ স্তরের কিতাব । সহীহায়নের বাইরেও সহীহ্‌ হাদীস রয়েছে ঃ খা ও মুসলিম শরীফ হাদীসের সহীহ কিতাব। কিছু সম সহীহ হাদীস যে বুখারী ও মুসলিমে রয়েছে তা নয়। ইমাম বুখারী (র) বলেছেন £ 'আমি আমার এ কিতাবে সহীহ ব্যতীত কোন হাদীসকে স্থান দেই নাই এবং বহু সহীহ হাদীসকে আমি বাদও দিয়েছি। এরূপে ইমাম মুসলিম লেন £ “আমি আমার এ কিতাবে যে সকল হাদীস সংকলন করেছি তা সমস্তই সহীহ্‌, কিন্তু আমি এ কথা বলি না যে এর বাইরে যে সকল হাদীস রয়েছে সেগুলি সমস্তই ঘঈফ ।' সুতরাং এই দুই কিতাবের বাইরেও. সহীহ্‌ হাদীস ও সহীহ্‌ কিতাব রয়েছে। শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলবীর মতে 'সিহাহ্‌ সিত্তা,' “মুআত্বা ইমাম মালিক" ও “সুনানা দারিমী' ব্যতীত নিম্নোক্ত কিতাবসমূহও সহীহ্‌ (যদিও বুখারী ও মুসলিমের পর্যায়ের নয়)। ১. সহীহ্‌ ইবৃন খুযায়মা-_আবু আবদুল্লাহ মুহাম্মদ ইব্‌ন ইসহাক (৩১১ হি.) ২.সহীহ্‌ ইব্‌ন হিব্বান__আবু হাতিম মুহাম্মাদ ইবৃন হিব্বান (৩৫৪ হি.) ৩. আল মুস্তাদরাক হাকিম__আবু আবদুল্লাহ নিশাপুরী (৪০২) হি.) ৪. আল-মুখতারা-__যিয়াউদ্দিন আল মাক্দিসী (৭৪৩ হি.) ৫. সহীহ আবু আওয়ানা-_ ইয়াকুব ইব্ন ইসহাক (৩১১ হি.) ৬. আল মুনতাকা-__ইবনুল জারূদ আবদুল্লাহ্‌ ইব্ন আলী । এতদ্যতীত মুহাম্মদ ইবৃন মুহাম্মদ রাজা সিশ্ধী (২৮৬ হি) এবং ইব্‌ন হাযম যাহিরীর (৪৫৬ হি.)ও এক একটি সহীহ্‌ কিতাব রয়েছে বলে কোন কোন কিতাবে উল্লেখ দেখা যায়। কিন্তু পরবর্তী মুহান্দিসগণ এগুলিকে সহীহ্‌ বলে গ্রহণ করেছেন কি না বা কোথাও এগুলির পার্গুলিপি বিদ্যমান আছে কিনা তা জানা যায় নাই। হাদীসের সংখ্যা হাদীসের মূল কিতাবসমূহের মধ্যে ইমাম আহমাদ ইবৃন হাম্বলের “মুসনাদ' একটি বৃহৎ কিতাব । এতে সাতশ সাহাবী কর্তৃক বর্ণিত পুনরোল্লেখ তোকরার)১-সহ মোট ৪০ হাজার এবং তাকরার বাদে ৩০ হাজার হাদীস রয়েছে। শায়খ আলী মুস্তাকী জৌনপুরীর “মুনতাখাব কানষিল উম্মাল-এ ৩০ হাজার এবং মূল কানযুল উম্মাল-এ (তাকরার্‌ বাদ) মোট ৩২ হাজার হাদীস রয়েছে। অথচ এই কিতাব বহু মূল কিতাবের সমষ্টি । একমাত্র হাসান ইবৃন আহমদ সমরকান্দীর “বাহরুল আসানীদ' কিতাবেই এক লক্ষ হাদীস রয়েছে বলে বর্ণিত আছে। মোট হাদীসের সংখ্যা ১. এক কথাকে পুনঃ পুনঃ বলাকেই 'তাকরার'.বলে । আমাদের মুহাদ্দিসগণ নানা কারণে এক হাদীসকে বিভিন্ন অধ্যায় বিভিন্ন বার বর্ণনা করেছেন । ড/৬৮৬৮.9117001109.001)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।