Muslim Sharif Bangla — Muslim Sharif 2[Almodina com]
/ ৩৭০
📝 লেখা 📖 পিডিএফ

( বোল ) রাবী £ ধিনি হাদীস বর্ণনা করেন তাকে রাবী (5১1১) বা বর্ণনাকারী বলে। রিজাল $ হাদীসের রাবী সমষ্টিকে রিজাল (1১) বলে। যে শান্ত্রে রাবীগণের জীবনী বর্ণনা করা হয়েছে তাকে আসমাউর রিজাল (1.৯ ১1 ৮৮*.1) বলে। রিওয়ায়াত £ হাদীস.বর্ণনা করাকে রিওয়ায়াত (-।১১) বলে । কখনও কখনও মূল হাদীসকেও রিওয়ায়াত বলা হয়। যেমন, এই কথার সমর্থনে একটি রিওয়ায়াত (হাদীস) আছে। সনদ $ হাদীসের মূল কথাটুকু যে সূত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে-_তাকে সনদ (১--..) বলে। এতে হাদীস বর্ণনাকারীদের নাম একের পর এক সঙ্জিত থাকে ! মতন $ হাদীসের মূল কথা ও তার শব্দ সমষ্টিকে মতন (৩২) বলে। মারফু“$ যে হাদীসের সনদ (বর্ণনা পরম্পরা) রাসূলুল্লাহ পর্যন্ত পৌছেছে, অর্থাৎ যে সনদের ধারাবাহিকতা রাসূলুলাহ্‌ পর থেকে হাদীস গ্রন্থ সংকলনকারী পর্যন্ত সুরক্ষিত আছে এবং মাঝখান থেকে কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মারফু € ১৪) হাদীস বলে। মাওকৃফ £ ষে হাদীসের বর্ণনা সূত্র উর্ধ্ব-দিকে সাহাবী পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ যে সনদ সূত্রে কোন সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে-_তাকে মাওকৃফ (৯৪৬০) হাদীস বলে । এর অপর নাম আসার (১১1)। মাকতু $ যে হাদীসের সনদ কোন তাবিঈ পর্যন্ত পৌছেছে__তাকে মাকতু হাদীস (০) বলে। তা"লীক £ কোন কোন গ্রন্থকার কোন হাদীসের পূর্ণ সনদকে বাদ দিয়ে কেবল মূল হাদীসটিকেই বর্ণনা করেছেন। এরূপ করাকে তা'লীক (3১7) বলে । কখনো কখনো তা'লীকরূপে বর্ণিত হাদীসকেও তা'লীক বলে। ইমাম বুখারী (র) এর সহীহ্‌-এ এরূপ বহু তা'লীক রয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গিয়েছে যে, বুখারীর সমন্ত তা'লীকেরই মুস্তাসিল সনদ রয়েছে। অপর সংকলনকারীগণ এই সমস্ত তা'লীক মুর্তাসিল সনদে বর্ণনা করেছেন । সুাল্লাস £ যে হাদীসের রাবী নিজের প্রকৃত শায়খের (উস্তাদের) নাম উল্লেখ না করে তার উপরস্থ শায়খের নামে এভাবে হাদীস বর্ণনা করেছেন যাতে মনে হয় যে, তিনি নিজেই উপরস্থ শায়খের নিকট তা শুনেছেন অথচ তিনি তার নিকট সেই হাদীস শুনেন নাই সে হাদীসকে হাদীসে মুদাল্লাস (১44১) বলে এবং এক্ধূপ করাকে 'তাদলীস' বলে । আর যিনি এই রূপ করেন তাকে যুদার্লিস বলে। যুদাল্লিসের হাদীস গ্রহণযোগ্য নয়_যে পর্যন্ত না একথা নিশ্চিতরূপে জানা যায় যে, যিনি একমাত্র সিকাহ রাবী থেকেই তাদলীস করেন অথবা তিনি আপন শায়খের নিকট শুনেছেন বলে পরিষ্কারভাবে বলে দেন। মুযতারাব যে হাদীসের রাবী হাদীসের মতন বা সনদকে বিভিন্ন প্রকারে গোলমাল করে বর্ণনা করেন-_ সে হাদীসকে হাদীসে মুযতারাব (_,১/..১৯) বলে। যে পর্যন্ত না এর কোনরূপ সমবয় সাধন সম্ভবপর হয়, সে পর্যন্ত এই সম্পর্কে তাওয়াক্কুফ (অপেক্ষা) করতে হবে। অর্থাৎ এই ধরনের রিওয়ায়াত প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। সু্দরাজ $ যে হাদীসের মধ্যে রাবী নিজের অথবা অপরের উক্তিকে প্রক্ষেপ করেছেন-_সে হাদীসকে মুদরাজ (6১৬ ₹ রক্ষিত) বলে এবং এরূপ করাকে ইদরাজ (01১১1) বলে। ইদ্রাজ হারাম-_অবশ্য যদি এর দ্বারা কোন শব্দ বা বাক্যের অর্থ প্রকাশ হয় এবং একে মুদরাজ বলে সহজে বুঝা যায়, তাবে দৃষণীয় নয়। ও ুস্তাসিল £ যে হাদীসের সনদের ধারাবাহিকতা উপর থেকে নীচ পর্যন্ত পূর্ণরূপে রক্ষিত আছে, কোন স্তরেই কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মুত্তাসিল (:-০2.০) হাদীস বলে। ড/৬৮৮৮.911001109.001)

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।