1১/৮১১।41 ভূমিকা যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তা'আলার জন্য । সালাত ও সালাম তীর প্রিয় হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্র -এর উপর। হাদীস মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরী“আতের অন্যতম অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি । কুরআন মজীদ যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদীস সেখানে এই মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্ধকর পন্থা বলে দেয়। কুরআন ইসলামের প্রদীপ-স্তস্ত, হাদীস তার বিচ্ছরিত আলো । ইসলামী জ্ঞান-বিজ্ঞানে কুরআন যেন হৃৎপিণ্ড, আর হাদীস এই হৎপিগ্ডের সাথে সংযুক্ত ধমনী, জ্ঞানের বিশাল ক্ষেত্রে এই ধমনী প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিত ধারা প্রবাহিত করে এর অঙ্গ-প্রত্যঙ্গকে অব্যাহত ভাবে সতেজ ও সক্রিয় রাখে । হাদীস একদিকে যেমন কুরআনুল আযীমের নির্ভুল ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে তা পেশ করে কুরআনের ধারক ও বাহক মহানবী প্রহ্-এর পবিত্র জীবন-চরিত, কর্মনীতি ও আদর্শ এবং তার কথা ও কাজ, হিদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ ৷ এজন্যই ইসলামী জীবন-বিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান । আল্লাহ্ তা'আলা জিবরাঈল আমীনের মাধ্যমে মহানবী ললশ্ুঃ -এর উপর যে ওহী নািল করেন তাই হচ্ছে হাদীসের মূল উৎস। ওহী অর্থ -“ইশারা করা, গোপনে অপরের সাথে কথা বলা, অপরের অজ্ঞাতসারে কাউকে কিছু জানিয়ে দেয়া”--(উমদাতুল কারী, ১ম খ., পৃ. ১৪)। ওহীলন্ধ জ্ঞান দুই প্রকার । প্রথম প্রকার মৌল জ্ঞান__যা প্রতাক্ষ ওহীর (,১/০০ ৮৯3) মাধ্যমে প্রাপ্ত । যার নাম “কিতাবুল্লাহ' বা "আল-কুরআন" । এর ভাব, ভাষা উভয়ই আল্লাহ্র, রাসূলুল্লাহ্ পল তা হুবহু আল্লাহর ভাষায় প্রকাশ করেছেন। দ্বিতীয় প্রকারের জ্ঞান-_ঘা প্রথম প্রকারের জ্ঞানের ভাষ্য এবং যা পরোক্ষ ওহীর (5124 ১: ৮৯১) মাধ্যমে প্রাপ্ত; এর নাম 'সুন্নাহ' বা “আল-হাদীস । এর ভাব আল্লাহ্র, কিন্তু নবী প্রঃ তা নিজের ভাষায়, নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন। প্রথম প্রকারের ওহী রাসূলুল্লাহ ঈ্ব-এর উপর সরাসরি নাধিল হতো এবং তার কাছে উপস্থিত লোকেরা তা উপলব্ধি করতে পারতেন । কিন্তু দ্বিতীয় প্রকারের ওহী তার উপর প্রচ্ছন্নভাবে নাধিল হতো এবং অন্যরা তা উপলব্ধি করতে পারতেন না। আখিরী নবী ও রাসূল হযরত মুহাম্মদ ঈ্র কুরআনের ধারক ও বাহক, কুরআন তার উপরই নাধিল হয়। আল্লাহ্ তা'আলা তাঁর কিতাবে মানব জাতিকে একটি আদর্শ অনুসরণের ও অনেক বিধি-বিধান পালনের নির্দেশ দিয়েছেন, কিন্তু তা বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দান করেননি। এর ভার ন্যস্ত করেছেন রাসূলুল্লাহ্ প্রহর -এর উপর। তিনি নিজের কথা-কাজ ও আচার-আচরণের মাধ্যমে কুরআনের আদর্শ ও বিধান বাস্তবায়নের পন্থা ও নিয়ম-কানুন বলে দিয়েছেন । কুরআনকে কেন্দ্র করেই তিনি ইসলামের এ পূর্ণাঙ্গ জীবনাদর্শ ও জীবন বিধান পেশ করেছেন। অন্য কথায়, কুরআন মজীদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য নবী জহ্ যে পন্থা অবলম্বন করেছেন তাই হচ্ছে হাদীস। ৬/৬/৬/.01701911911721.007 ড/৬৮৬৮.117001109.001)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।