প্রকাশকের কথা ইসলামী শরীয়াতের মূল উত্স হিসেবে মহান আল্লাহর বাণী-_-পবিত্র কুরআনের পর মহানবী (সা)-এর বাণী--পবিত্র হাদীসের স্থান। মহানবী (সা)-এর কথা, কাজ ও সম্মতিকে হাদীস বলা হয়। তার এসব হাদীস বা সুন্নাহকে সংগ্রহ করে যারা লিপিবদ্ধভাবে সংকলন করেছেন তাদের মধ্যে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছেন ইমাম মুসলিম (র)। তিনি তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ স্থানে ব্যাপক সফর করে মূল্যবান হাদীস সংগ্রহ করেন । হাফিয আবু বকর আল-খাতীব বাগদাদী বর্ণনা করেন যে, ইমাম মুসলিম (র) তার সংগৃহীত প্রায় ৩ লাখ হাদীস থেকে চয়ন করে প্রায় চার হাজার হাদীস (পুনরাবৃত্তি বাদে) এই “সহীহ' সংকলনটি প্রণয়ন করেন। সহীহ মুসলিমের পর আজ অবধি এর. চেয়ে উত্তম কোন হাদীস সংকলন কেউ প্রণয়ন করতে সক্ষম হয়নি । তাই যুগে যুগে তা গবেষক ও পাঠকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে। এই সংকলনে তিনি বুখারী শরীফের মত ঈমান, ইল্ম, তাহারাত, সালাত, সাওম, যাকাত, হজ্জ, তাফসীর, আদাব, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি প্রায় প্রতিটি প্রয়োজনীয় বিষয় ধারাবাহিকভাবে বিন্যাস করেন এবং অতি সহজভাবে আন্তঃঅধ্যায় ও অনুচ্ছেদে বিভক্ত করেন। এ কারণে অনুসন্ধিৎ্সু পাঠক মুসলিম শরীফের হাদীস এবং সূত্র ও ভাষ্য অধ্যয়নে অধিক আগ্রহী হন। এই সংকলনটি ইসলামী উলৃম ও ফুনূন তথা জ্ঞান-বিজ্ঞানের এক অফুরন্ত ভাগ্তার ৷ এটি বাংলা ভাষায় অনুদিত হওয়ার পর মাদ্রাসা; কলেজ্জ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু, করে গবেষক ও আগ্রহী পাঠক সাধারণের মধ্যে বিপুল সাড়া পড়ে যায়। আমাদের সম্মানিত পাঠক মহলের ক্রমবর্ধমান আগ্রহের প্রেক্ষিতে আমরা এবার দ্বিতীয় খণ্ডের তৃতীয় সংক্করণ প্রকাশ করলাম | ইতোমধ্যে এর সব কয়টি খণ্ড প্রকাশিত হয়েছে এবং যথাসময়ে এগুলো পুনম্দ্রণের মাধ্যমে পুরো সেট সরবরাহে আমরা সচেষ্ট রয়েছি। আল্লাহ্ তা'আলা আমাদেরকে মহানবী (সা)-এর আদর্শকে সঠিকভাবে জেনে নিজেদের জীবন গড়ার তৌফিক দিন । আমীন! | মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ড৬৮৬৮.911001109.001)
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.