00186618105 অধ্যায় : সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৯১ তার কাছে আসলেন । তখনও তিনি সালাত আদায় করছিলেন। তিনি বললেন, হে জুরায়জ! তখন তিনি (মনে মনে) বললেন, হে আমার প্রতিপালক! একদিকে আমার মা (আমাকে ডাকছেন) আর (অন্য দিকে) আমার সালাত । এরপর তিনি সালাতে মশগুল রইলেন । তখন মা বললেন, হে আল্লাহ্! বদ্ৃকার পেতিতা) স্ত্রীলোকের চেহারা দেখার আগে তুমি তার মৃত্যু দিয়ো না। এরপর বনু ইসরাঈলদের মধ্যে জুরায়জ ও তার ইবাদত সম্পর্কে আলোচনা হতে লাগল । (বনী ইসরাঈলের মধ্যে) সৌন্দর্যে উপমেয় এক দুশ্চরিত্রা স্ত্রীলোক ছিল । সে বলল, যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের সামনে তাকে জেরায়জকে) ফিতনায় ফেলতে পারি । তিনি বলেন, এরপর সে সাজসজ্জা করে জুরায়জের সামনে উপস্থিত হয় (এবং তাকে ফুঁসলাতে চেষ্টা করে)। কিন্তু জুরায়জ তার প্রতি জক্ষেপও করেননি । অবশেষে সে এক মেষ রাখালের কাছে এল । সে জুরায়জের ইবাদতখানায় আশ্রয় নিত। সে (পতিতা) তাকে নিজের দিকে প্রলুদ্ধ করল । সে (রাখাল) তার উপর উপগত হল । এতে সে গর্ভবতাঁ হয়ে গেল। যখন সে সন্তান প্রসব করল তখন বলে দিল যে, এই সন্তান জুরায়জের । লোকেরা (একথা শুনে) তার কাছে এসে জড়ো হল এবং তাকে নীচে নেমে আসতে বাধ্য করল এবং তারা তার ইবাদতখানা ধ্বংস করে দিল আর তাকে প্রহার করতে লাগল । তখন তিনি জুরায়জ) বললেন, তোমাদের ব্যাপার কী? তারা বলল, তুমি তো এই দুশ্চরিত্রা স্ত্রীলোকের সাথে ব্যভিচার করেছ এবং তোমার পক্ষ থেকে সে সন্তান প্রসব করেছে। তখন তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটি নিয়ে এলো । এরপর তিনি বললেন, আমাকে একটু অবকাশ দাও, আমি সালাত আদায় করে নেই । তারপর তিনি সালাত আদায় করলেন এবং সালাত শেষে শিশুটির কাছে এলেন। এরপর তিনি শিশুটির পেটে টোকা দিয়ে বললেন, হে বৎস! তোমার পিতা কে? সে বলল, অমুক রাখাল । বর্ণনাকারী বলেন, তখন লোকেরা জুরায়জের দিকে এগিয়ে আসল এবং তাকে চুম্বন করতে এবং তার গায়ে হাত বুলাতে লাগল । এরপর বলল, আমরা আপনার ইবাদতখানা স্বর্ণ দ্বারা নির্মাণ করে দেব । তিনি বললেন, না বরং পুনরায় মাটি দিয়ে তৈরি করে দাও, যেমন ছিল । লোকেরা তাই করল । একদা এক শিশু তার মায়ের দুধ পান করছিল । তখন উত্তম পোশাকে সঙ্জিত এক লোক একটি হষ্টপুষ্ট সাওয়ারীর উপর সাওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তখন তার মা বলল, হে আল্লাহ্! তুমি আমার ছেলেকে এর মত বানিয়ে দাও। তখন শিশুটি মাতৃস্তন ছেড়ে তার প্রতি লক্ষ্য করে বলল, “হে আল্লাহ্! তুমি আমাকে এর মত বানিও না।” এরপর সে আবার স্তনের দিকে ফিরে দুধ পান করতে লাগল । রাবী বলেন, মনে হয় যেন আমি রাসূলুল্লাহ্ ইত -কে এখনো দেখছি যে, তিনি তার শাহাদাত অঙ্গুলি নিজ মুখে দিয়ে তা চুষে সেই শিশুটির দুধ পানের দৃশ্য দেখাচ্ছেন। এরপর তিনি বর্ণনা করলেন যে, কিছু লোক একজন যুবতীকে নিয়ে যাচ্ছিল এবং তাকে তারা প্রহার করছিল এবং বলাবলি করছিল যে, তুই যিনা করেছিস, তুই চুরি করেছিস। সে বলছিল, 1149 1723 5111 ০৮. 'আল্লাহ্রই উপর আমার ভরসা; আর তিনিই উত্তম কর্মবিধায়ক ।' তখন তার মা বলল, হে আল্লাহ্! তুমি আমার পুত্রকে এর দোসীর) মত বানিও না । তখন শিশুটি দুধপান ছেড়ে তার (দাসীর) প্রতি লক্ষ্য করে বলল, “হে আল্লাহ্! তুমি আমাকে এর (এই দাসীর) মত বানিয়ে দাও ।” সে সময় মা ও পুত্রের মধ্যে আলাপ হল । তখন মা বলল, ঠাটা পড়ুক (দুর্ভাগা! এ কেমন কথা)। সুদর্শন এক ব্যক্তি যাচ্ছিল, তখন আমি বললাম, “হে আল্লাহ্! তুমি আমার ছেলেকে এর মত বানিও”। তুমি বললে “হে আল্লাহ্! তুমি আমাকে এর মত বানিও না”। এরপর লোকেরা এই দাসীকে নিয়ে যাচ্ছিল। তখন তারা তাকে প্রহার করছিল এবং বলছিল, তুই যিনা করেছিস, চুরি করেছিস। তখন আমি বললাম,.হে আল্লাহ্! তৃমি আমার পুত্রকে তার মত বানিও না। আর তুমি বললে, হে আল্লাহ্! তুমি আমাকে তার মত বানাও । সে বলল, সেই আরোহী ব্যক্তি ছিল অত্যাচারী । তাই আমি বলেছি, হে ড/ড৮৬/.91100001109.000
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।