00186618105 প্রকাশকের কথা ইসলামী শরীআতের মূল উৎস হিসেবে মহান আল্লাহ্র বাণী-পবিত্র কুরআনের পর মহানবী (সা)-এর বাণী-পবিভ্র হাদীসের স্থান । মহানবী (সা)-এর কথা, কাজ ও সম্মতিকে হাদীস বলা হয় । তার এইসব হাদীস বা সুন্নাহকে সংগ্রহ করে ধারা লিপিবদ্ধভাবে সংকলন করেছেন তাদের মধ্যে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছেন ইমাম মুসলিম (র)। তিনি তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ স্থানে ব্যাপক সফর করে মূল্যবান হাদীস সংগ্রহ করেন। হাফেয আবু বকর আল খতীব বাগদাদী বর্ণনা করেন যে, ইমাম মুসলিম (র) তার সংগৃহীত প্রায় ৩ লক্ষ হাদীস থেকে চয়ন করে প্রায় চার হাজার হাদীস সম্বলিত (পুনরাবৃত্তি বাদে) এই “সহীহ' সংকলনটি প্রণয়ন করেন। সহীহ মুসলিমের পর আজ অবধি এর চেয়ে উত্তম কোন হাদীস সংকলন কেউ প্রণয়ন করতে সক্ষম হয়নি। তাই যুগে যুগে তা গবেষক ও পাঠকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে। এই সংকলনে তিনি বুখারী শরীফের মত ঈমান, ইল্ম, তাহারাত, পঞ্চ রুকন, তাফসীর, আদাব, ব্যবসা ইত্যাদি প্রায় প্রতিটি প্রয়োজনীয় বিষয় ধারাবাহিকভাবে বিন্যাস করেন এবং অতি সহজভাবে পরিচ্ছেদ ও অনুচ্ছেদে বিভক্ত করেন । এ কারণে অনুসন্ধিৎসু পাঠক মুসলিম শরীফের হাদীস, সুত্র এবং ভাষ্য অধ্যয়নে অধিক আগ্রহী হন। এই সংকলনটি ইসলামী উলুম ও ফুনূন তথা জ্ঞান-বিজ্ঞানের এক অফুরন্ত ভাগ্তার। এটি বাংলা ভাষায় অনুদিত হওয়ার পর মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গবেষক ও আগ্রহী পাঠক সাধারণের মধ্যে বিপুল সাড়া পড়ে যায়। আমাদের সম্মানিত পাঠক মহলের ক্রমবর্ধমান আগ্রহের প্রেক্ষিতে আমরা এবার এর পুনঃ সম্পাদনাকৃত তৃতীয় সংস্করণ প্রকাশ করলাম । এবার পাঠক মহলের ক্রয়ের সুবিধার্থে পুস্তকটি সাত খণ্ডের স্থলে ছয় খণ্ডে প্রকাশ করা হলো। আল্লাহ্ তা“আলা আমাদেরকে মহানবী (সা)-এর আদর্শকে সঠিকভাবে জেনে নিজেদের জীবন গড়ার তাওফীক দিন। আমীন! নুরুল ইসলাম মানিক পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন ড/ড৮৬/.91100001109.000
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।