Muslim Sharif Bangla — muslim shareef 6
/ ৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00186618105 অধ্যায় : সাহাবী রো)-গণের ফযীলত ২৫ (51500155705 এ ০:১৪ 3৮৮৮ 05545 উদ বা ১১৭৭ (না 2504 ০8815751142 4 ১৪ 4211 টি (41১০২ ১১]। ১০ 4০ ৬১৩৮. ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ ইব্ন আর“আরা সামী ও মুহাম্মদ ইব্‌ন হাতিম (র) ... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আবু যার (রা)-এর কাছে খবর পৌছল যে, মক্কায় নবী প্রঃ প্রেরিত হয়েছেন, তখন তিনি তার ভাইকে বললেন, তুমি সওয়ারীতে আরোহণ করে সেই (মক্কা সফর করে) উপত্যকায় যাও এবং সেই ব্যক্তি সম্পর্কে আমাকে জানাও, যিনি দাবী করেন যে, আসমান থেকে তার কাছে খবর (ওহী) আসে । তার কথা ভাল করে শুনবে এবং তারপর তুমি আমার কাছে আসবে । তখন অপর ব্যক্তি (তার ভাই) রওনা হয়ে মক্কা পৌঁছল এবং তার কথা শুনল। তারপর সে আবূ যার (রা)-এর কাছে ফিরে এল এবং সে বলল, আমি তাকে লক্ষ্য করেছি যে, তিনি অনুপম নৈতিক বিষয়সমূহের নির্দেশ দেন এবং এমন বাণী শোনান, যা কবিতা নয় । তখন তিনি (আবু যার -রা) বললেন, তুমি আমার চাহিদা মেটাতে পারলে না। তারপর তিনি পাথেয় সংগ্রহ করলেন এবং একটি পানি ভর্তি মশক নিলেন । অবশেষে মক্কায় পৌছে তিনি মাসজিদুল হারামে এলেন । সেখানে নবী প্রঃ -কে তালাশ করলেন । কিন্তু তিনি তাকে চিনতেন না। আর তার সম্পর্কে কোরও কাছে) জিজ্ঞাসা করাও অপছন্দ করলেন । অবশেষে রাত হয়ে গেল। তিনি শুয়ে পড়লেন । তখন আলী (রা) তাকে দেখলেন এবং তিনি বুঝতে পারলেন যে, ইনি একজন আগন্তুক যখন তিনি তাকে দেখলেন তখন (তার আহবানে) তার (আলী রা) অনুসরণ করলেন; কিন্তু কেউ কারও কাছে কিছু জিজ্ঞাসা করলেন না। এমনকি (এভাবে) ভোর হয়ে গেল । এরপর তিনি (আবু যার -রা) তার আসবাবপত্র ও মশক মসজিদে রাখলেন এবং সেদিনটি সেখানে অতিবাহিত করলেন । তিনি নবী হ্ই-কে দেখতে পেলেন না, এমনকি সন্ধ্যা হয়ে গেল। তারপর তিনি তার শোবার জায়গায় ফিরে এলেন । আলী (রা) তার কাছে এলেন। তিনি বললেন, এখনও সময় আসেনি, যে সে ব্যক্তি আপনি) তার উদ্দীষ্ট স্থান সম্পর্কে অবগত হবে । এরপর তিনি তাকে উঠিয়ে সংগে নিয়ে চললেন । তবে কেউ কারোর কাছে কোন বিষয়ে জিজ্ঞাসা করলেন না। এমনকি তৃতীয় দিন এসে গেল। এই দিনও সেইরূপ করলেন। আলী (রা) তাকে তার সংগে উঠিয়ে নিলেন এবং তাকে বললেন, আপনি কি আমাকে জানাবেন না, কিসে আপনাকে এই শহরে এনেছে? তিনি (আবূ যার -রা) বললেন, আপনি যদি আমাকে সঠিক পথ দেখানোর প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা দেন তাহলে আমি আপনার কাছে বলব । তিনি ওয়াদা) করলেন । তখন তিনি (আবু যার -রা) তাকে সব অবহিত করলেন। এরপর আলী (রা) বললেন, তিনি (নবী প্রশর্ই) সত্য এবং তিনি আল্লাহ্‌র রাসূল । সকাল হলে আপনি আমাকে অনুসরণ করবেন । আমি যদি এমন কিছু দেখতে পাই যাতে আপনার আশংকা আছে, তখন আমি দাড়িয়ে যাব, যেন আমি পানি ত্যাগ করছি । আর যদি আমি চলতে থাকে তাহলে আমাকে অনুসরণ করবেন । অবশেষে আমার প্রবেশ স্থলে আপনি ঢুকে পড়বেন । তিনি তাই করলেন । তিনি তার পেছনে চললেন, শেষ পর্যস্ত তিনি (আলী -রা) নবী প্রশ্ঃ-এর নিকটে প্রবেশ করলেন । আরও ইনিও আবু যার (রা) তার সংগে প্রবেশ করলেন। তারপর তিনি তার (নবী প্রশ্ই) কথা শুনলেন এবং সেখানেই ইসলাম গ্রহণ করলেন। এরপর নবী প্রশ্ঃট তাকে বললেন, তুমি তোমার গোত্রের কাছে ফিরে যাও এবং তাদের কাছে দীনের) খবর জানিয়ে দাও। এ আমার নির্দেশ তোমার কাছে পৌছা পর্যস্ত (এভাবে থাকবে)। এরপর তিনি (আব.যার -রা) বললেন, সেই মহান সন্তার কসম! যার হাতে আমার প্রাণ, আমি তা মন্কাবাসীদের মাঝে চীৎকার করে ঘোষণা করব। তারপর তিনি বেরিয়ে পড়লেন এবং মসজিদে (হারামে) প্রবেশ করলেন। তারপর উচ্চঃস্বরে ঘোষণা করলেন ৪ ১1544 %। 24 % 9] এ $1 000 1.০ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া ইলাহ্‌ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুসলিম ৬ষ্ঠ খণ্ড ৪8 ভডখড/.71110001107.0011)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।