00186618105 ২২ মুসলিম শরীফ নায়েলাকে ডাকছিল। তিনি বললেন, তারা তাওয়াফ করতে করতে আমার কাছে এসে পড়ল । আমি বললাম, তাদের একজনকে অপরজনের সাথে বিয়ে দিয়ে দাও। তিনি বললেন, তবু তারা তাদের কথা থেকে বিরত হল না। তিনি বলেন, তারা আবার আমার সম্মুখ দিয়ে এল । আমি (বিরক্ত হয়ে) বললাম, (ওদের) লজ্জাস্ুল পুরুষাংগ ও যোনী দ্বার কাঠের মত। তিনি বললেন, আমি আর গ্রচ্ন্নতার আশ্রয় নিলাম না। এতে তারা অভিশাপ দিতে দিতে চলে গেল এবং বলতে লাগল, এখানে যদি আমাদের লোকদের কেউ থাকত (তাহলে এই বে-আদবকে শাস্তি দিত)! পথিমধ্যে এই দুই মহিলার সাথে রাসূলুল্লাহ্ প্রুশ্ই ও আবূ বকর (রা)-এর সাক্ষাৎ হল। তখন তারা দু'জনে নীচে (অর্থাৎ বাইরে থেকে কা'বা চত্বরে) অবতরণ করছিলেন । তিনি তাদের দু'জনকে বললেন, তোমাদের কী হয়েছে? তারা বলল, কা*বা ও তার পর্দার মাঝখানে এক বিধর্মী অবস্থান করছে। তিনি জিজ্ঞাসা করলেন, সে তোমাদের কী বলেছে? তারা বলল, সে এমন কথা বলেছে যাতে মুখ ভরে যায় মুখে উচ্চারণ করা সম্ভব নয়)। ্ জং এসে তীর সঙ্গীসহ হাজরে আসওয়াদ চুম্বন করলেন "এবং বায়তুণ্রাহ্*র তাওয়াফ করে সালাত আদায় করলেন। যখন তিনি তার সালাত সমাপন করলেন (তখন আব যার রো) বললেন,) আমিই প্রথম ব্যক্তি, যে তাকে ইসলামী কায়দায় সালাম জানিয়ে বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ্ (হে আল্লাহ্র রাসূল! আপনার প্রতি সালাম ও শান্তি বর্ষিত হোক)। উত্তরে তিনি বললেন, ওয়া আলায়কা ওয়া রাহ্মাতুল্লাহ্ (তোমাব প্রতিও শান্তি ও রহমত বর্ষিত হোক)। অতঃপর তিনি বললেন, তুমি কে? তিনি বললেন, আমি গিফার গোত্রের লোক । তিনি বললেন, তখন তিনি তার হাত প্রসারিত করলেন এবং তার হাতের আঙ্গুলগুলো কপালে রাখলেন । আমি মনে মনে ভাবলাম, গিফার গোত্রের প্রতি আমার সম্পর্ককে তিনি অপছন্দ করছেন। এরপর আমি তাঁর হাত ধরতে চাইলাম । তার সঙ্গী আমাকে বাধা দিলেন। তিনি তাকে আমার চাইতে অনেক বেশি ভাল জানতেন । তারপর তিনি মাথা তুলে তাকালেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন যাবত এখানে আছ? আমি বললাম, আমি এখানে ত্রিশটি রাতদিন অবস্থান করছি। তিনি বললেন, তোমাকে কে খাওয়াত?. আমি বললাম, যমযম কূপের পানি ছাড়া আমার জন্য কোন খাদ্য ছিল না। এই পানি পান করেই আমি মোটাতাজা হয়ে গেছি, এমনকি আমার পেটের চামড়ায় ভীজ পড়েছে এবং আমি কখনো জঠর জ্বালা অনুভব করি নি। তিনি বললেন, তা তো বরকতময় এবং তা অনেক খাদ্যগুণ সমৃদ্ধ খাবার। এরপর আবু বকর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্ পরই! তার আজ রাতের খানার (মেহমানদারীর) জন্য আমাকে অনুমতি দিন। তারপর রাসূলুল্লাহ্ ব্র্ঃ ও আবূ বকর (রা) রওনা হলেন এবং আমিও তাদের সাথে চললাম । আবু বকর (রা) একটি দরজা খুললেন এবং আম্যাদের জন্য তিনি মুষ্টি ভরে তায়েফের কিশমিশ পরিবেশন করলেন । এটাই ছিল আমার প্রথম খাদ্য যা সেখানে (মন্কায়) আমি খেলাম । তারপর যতদিন থাকার ততদিন রইলাম এরপর আমি রাসূলুল্লাহ্ শ্রঃরঃ৪-এর কাছে এলাম । তিনি বললেন, আমাকে খেজুর গাছ সমৃদ্ধ একটি দেশের প্রতি ইশারা করা হয়েছে। আমার ধারণা সেটি ইয়াস্রিব (মদীনার পূর্ব নাম) ছাড়া অন্য কোন স্থান নয়। তারপর রাসূলুল্লাহ্ প্রশ্নঃ বললেন : তুমি কি আমার পক্ষ থেকে তোমার গোত্রের কাছে আমার পয়গাম পৌছিয়ে দেবে? হয়ত তোমার মাধ্যমে আল্লাহ্ তাদের উপকৃত করবেন এবং এদের €িদায়াতের) কারণে তোমাকে পুরস্কৃত করবেন। এরপর আমি উনায়সের কাছে ফিরে এলাম । সে বলল, আপনি কী করেছেন? আমি বললাম, আমি তো ইসলাম গ্রহণ করেছি এবং বিশ্বাস করেছি। সে (উনায়স) বলল, আপনার দীন সম্পর্কে আমার কোন আপত্তি নেই। আমিও ইসলাম গ্রহণ করছি এবং বিশ্বাস করছি। এরপর আমরা উভয়ে মায়ের কাছে এলাম । তিনি বললেন, তোমাদের দীন সম্পর্কে আমার কোন আপত্তি নেই । আমিও ইসলাম গ্রহণ করলাম এবং বিশ্বাস করলাম । তারপর আমরা সাওয়ার হয়ে আমাদের গিফার গোত্রের কাছে এলাম । তাদের অর্ধেক লোক ইসলাম গ্রহণ করল এবং ড/ড৮৬/.91100001109.000
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।