Muslim Sharif Bangla — muslim shareef 6
/ ৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00186618105 অধ্যায় : সাহাবী (রা)-গণের ফযীলত ২১ আমাদের মা সহ বের হলাম এবং আমরা আমাদের এক মামার কাছে উঠলাম । আমাদের মামা খুব সমাদর দেখালেন এবং আমাদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করলেন। এতে তার গোত্রের লোকেরা আমাদের প্রতি হিংসা করতে লাগল । তারা বলল, তুমি যখন তোমার পরিবার থেকে বের হও তখন উনায়স (রা) তোমার অনুপস্থিতিতে তাদের কাছে যাতায়াত করে । এরপর আমাদের মামা আসলেন এবং তাকে যা বলা হয়েছে তিনি তা আমাদের নিকট প্রকাশ করে দিলেন। তখন আমি বললাম, আপনি আমাদের সাথে অতীতে যে সদ্যবহার করেছেন তাকে ম্লান করে দিলেন। এরপর আপনার সঙ্গে আমাদের একত্রে থাকার অবকাশ নেই । তারপর আমরা আমাদের উটগুলোকে নিকটবর্তী করলাম এবং তাদের উপর আরোহণ করলাম । তখন আমাদের মামা তার কাপড় দিয়ে নিজেকে ঢেকে কাদতে শুরু করলেন। আমরা রওনা হয়ে মক্কার নিকটে অবতরণ করলাম । উনায়স আমাদের পশুগুলো এবং সে পরিমাণ পশুর মধ্যে (কবিতা রচনার) বাজি ধরল । তারপর তারা উভয়ে এক গণকের কাছে গেল । গণক উনায়সকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করল । এরপর উনায়স আমাদের উটগুলো এবং তার সমপরিমাণ উট নিয়ে আমাদের নিকট ফিরে এল । আবু যার রো) বললেন, হে ভ্রাতুষ্পুত্র! আমি রাসুলুল্লাহ £:2৪৪-এর সঙ্গে সাক্ষাতের তিন বছর পূর্বে সালাত আদায় করেছি। আমি রোবী) বললাম, কার জন্যে ? তিনি বললেন, আল্লাহ্‌র জন্যে । আমি (রাবী) বললাম, কোন্‌ দিকে মুখ ফিরাতেন? তিনি বললেন, আমার মহান প্রতিপালক যে দিকে আমার মুখ ফিরিয়ে দিতেন সে দিকে মুখ ফিরাতাম । আমি ইশা'র সালাত আদায় করতে করতে রাতের শেষ অংশে একটা কাপড়ের ন্যায় (নিদ্রার চাদরে) ঢলে পড়তাম, যতক্ষণ না সূর্য কিরণ আমার উপর পড়ত । তারপর উনায়স (রা) বললেন, মক্কায় আমার একটু প্রয়োজন আছে । কাজেই আপনি আমার সংসার তত্বীবধান করবেন । তারপর উনায়স রো) চলে গেল এবং মক্কায় পৌছলো এবং সে বিলম্বে আমার কাছে ফিরে এল ৷ আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কী করলে? (খবরাখবর কি) সে বলল, আমি মক্কায় এমন এক ব্যক্তির সাক্ষাৎ লাভ করেছি, যিনি আপনার দীনের উপর প্রতিষ্ঠিত । তিনি দাবী করেন যে, আল্লাহ্‌ তাকে রোসুল হিসেবে) প্রেরণ করেছেন । আমি [আবু যার (রা)] বললাম, লোকেরা তার সম্পর্কে কী বলে? সে বলল, তারা তাকে কবি, গণক ও যাদুকর বলে । উনায়স (রা) নিজেও একজন কবি ছিল । উনায়স (রা) বলল, আমি অনেক গণকের কথা শুনেছি; কিন্তু এ ব্যক্তির কথা গণকের মত নয় । আমি তার বাক্যকে কবিদের রচনার ধরন-প্রকারণের সাথে তুলনা করে দেখেছি; কিন্তু কোন কবির ভাষার সাথে তার কোন মিল নেই। আল্লাহ্র কসম! নিশ্চয়ই তিনি সত্যবাদী এবং ওরা মিথ্যাবাদী । তিনি বললেন, আমি বললাম, তুমি আমার সংসার দেখাশোনা কর এবং আমি গিয়ে একটু দেখে নিই। তিনি বললেন, আমি মক্কায় এলাম এবং তাদের এক দুর্বল ব্যক্তিকে লক্ষ্য করে বললাম, সে ব্যক্তি কোথায়, যাকে তোমরা সাবী (ধর্ম পরিবর্তনকারী) বলে ডাক? সে আমার প্রতি ইশারা করল এবং বলল, এ-ই সাবী। এরপর মক্কা উপত্যকার লোকেরা টিল ও হাড়সহ আমার উপর চড়াও হল, এমন কি আমি বেহুশ হয়ে পড়ে গেলাম । তিনি বললেন, আমি যখন উঠলাম তখন আমি যেন একটি লাল মূর্তি (অর্থাৎ রক্তে রঞ্জিত) । তিনি বলেন, এরপর আমি যমযম কুপের কাছে এসে আমার রক্ত ধুয়ে নিলাম । এরপর তার পানি পান করলাম । হে ভ্রাতৃষ্পুত্র! আমি সেখানে ত্রিশ রাত-দিন অবস্থান করেছিলাম । সে সময় যমযমের পানি ছাড়া আমার কাছে কোন খাদ্য ছিল না। অতঃপর আমি স্ুলদেহী হয়ে গেলাম । এমনকি আমার পেটের চামড়ায় ভাজ পড়ে গেল । আমি আমার কলিজায় ক্ষুধার কষ্ট অনুভব করিনি । তিনি বললেন, ইতিমধ্যে মক্কাবাসীরা যখন এক উজ্জ্বল চাদনী রাতে ঘুমিয়ে পড়ল, তখন কেউ বায়তুল্াহ্‌র তাওয়াফ করছিল না। সে সময় দেখলাম তাদের মধ্য থেকে দু'জন মহিলা তাওয়াফ করছে ও ইসাফ১ ও ১. ইসাফ ও নায়েলা নামে সাফা ও মারওয়াতে দু'টি মূর্তি ছিল। ইসাফ ছিল পুরুষ এবং নায়েলা নারী । মককাবাসীদের মধ্যে প্রসিদ্ধ ছিল যে, এরা উভয়ে হরমে যিনায় লিপ্ত হয়েছিল বলে শাস্তিস্বরূপ ওদের বিকৃত করে পাথরে রূপান্তরিত করে দেওয়া হয়। কিন্তু তারা প্রতীমা হিসেবে এগুলোর পূজা করত। ড/ড৮৬/.91100001109.000

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।