0018661865 প্রকাশকের কথা মহানবী প্র -এর হাদীস মিল্লাতের এক অমূল্য সম্পদ, শরীয়তের অপরিহার্য উৎস। ইসলামী জীবন বিধানের মূল ভিত্তি হচ্ছে আল-কুরআন । হাসীস হচ্ছে পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্বেষণ ও মানব জীবনে কুরআনের আদেশ-নিষেধ বাস্তবায়নের কর্মপন্থী। এক কথায় বলা যেতে পারে, কুরআন হচ্ছে প্রদীপ আর হাদীস হচ্ছে তার বিচ্ছুরিত আলো । কুরআনের পর সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে রাসূলুল্লাহ্ হ্্্ -এর সুন্নাহ্ বা হাদীস, বিশুদ্ধতার মানদণ্ডে সিহাহ্ সিত্তার হাদীস গ্রন্থ্সমূহের মধ্যে “মুসলিম শরীফের স্থান অনন্য । মুসলিম শরীফের সংকলক ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ ইবন মুসলিম আল-কুশায়রী আন-নিশাপুরী (র) তার সংগৃহীত প্রায় পাচ লক্ষ হাদীস পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাচাই করে পুনরাবৃত্তি ছাড়া চার হাজার হাদীস “মুসলিম শরীফে" সংকলন করেন । এই কিতাবের বিন্যাস ও সংকলনে তিনি অপরিসীম সতর্কতা অবলম্বন করেন । তিনি এই অমূল্য কিতাব সংকলনকালে স্থির করেন যে, তিনি শুধু সেই সমস্ত হাদীসই মুসলিম শরীফে অন্তভর্ভৃক্ত করবেন যেগুলো দু'জন নির্ভরযোগ্য তাবেঈ দু'জন নির্ভরযোগ্য সাহাবী থেকে বর্ণনা করেছেন। যুগ যুগ ধরে মুসলিম শরীফ সমগ্র বিশ্বে একটি অত্যন্ত উচুমানের নির্ভরযোগ্য কিতাব হিসেবে সমাদৃত হয়ে আসছে। বাংলাভাষী পাঠকগণ যাতে এই অমূল্য কিতাবখানা মাতৃভাষায় অধ্যায়ন করে সমৃদ্ধ হতে পারেন, এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশের বিশিষ্ট অনুবাদক দ্বারা অনুবাদ করে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন । গ্রন্থটি প্রকাশের অল্প দিনের মধ্যেই এর সকল খণ্ড নিঃশেষ হয়ে যাওয়ায়, ব্যাপক পাঠক চাহিদার পরিপ্রেক্ষিতে সকল খণ্ড পুনমুঁ্রণের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান সংঙ্করণে প্রকাশিত সকল খণ্ডের কলেবরের সমতা আনয়নের লক্ষ্যে এটি সাত খণ্ডের স্থলে ছয় খণ্ডে পুনঃবিন্যাস করে প্রকাশ করা হলো । বর্তমান সংক্করণকালে সবগুলো খণ্ডই পুনঃসম্পাদনা করোনো হয়েছে। আশাকরি, এ সংক্করণটি আগের চেয়ে মানসম্পন্ন ও পাঠকমহলে আরো অধিক সমাদৃত হবে । আল্লাহ তা'আলা আমাদেরকে মহানবী হুর -এর আদর্শকে সঠিকভাবে জানার ও সে অনুযায়ী আমল করে জীবন গড়ার তৌফিক দিন । আমীন! নুরুল ইসলাম মানিক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন ড/৬/৬/.9110001119..0017)
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.