00180651865 ৩৫২ মুসলিম শরীফ প্রহ্ও তার সাহাবীদের পক্ষ থেকে খবরদারীর জন্য পাহাড়ের উপরে আরোহণ করবে । সালামা বলেন, সে রাতে আমি দুই কি তিনবার এ পাহাড়ে আরোহণ করেছিলাম । তারপর আমরা মদীনায় এলাম। রাসূলুল্লাহ্ রুহ তার গোলাম রাবাহ্কে দিয়ে তার উটগুলো পাঠালেন। আর আমিও তালহা (রা)-এর ঘোড়ায় চড়ে তার সাথে সাথে উটগুলো চারণ ভূমির দিকে নিয়ে গেলাম সেটাকে ঘাস পানি খাওয়ার জন্য । যখন আমাদের ভোর হলো, আবদুর রহমান ফাজারী চড়াও হয়ে রাসূলুল্লাহ্ গ্রহ -এর (বিচরণরত) সমস্ত উট ছিনিয়ে নিয়ে গেল এবং তার রাখালকে হত্যা করলো। আমি তখন রাবাহ্কে বললাম, হে রাবাহ্! লও এই ঘোড়া নিয়ে তুমি তাল্হা ইব্ন উবায়দুল্লাহ্কে পৌঁছে দিও আর রাসূলুল্লাহ্ গ্রহ -কে সংবাদ দাও যে, মুশরিকরা তার চারণ ভূমির উটগুলো লুটে নিয়ে গেছে। তিনি বলেন, তখন আমি একটি টিলার উপর দীড়ালাম । তারপর মদীনার দিকে মুখ করে তিনবার হাক দিলাম, “ইয়া সাবাহা”! (ভোরের আক্রমণ) তারপর আমি লুটেরাদের পিছু ধাওয়া করলাম ও তাদের উপর তীর নিক্ষেপ করতে লাগলাম । আর আমি মুখে এ চরণ উচ্চারণ করছিলাম, “আমি আকওয়ার পুত্র, আজ সই দিন, আজ ইতরকে (শায়েস্তা করার) দিন । আজকে কেমন মায়ের দুধ (খেয়েছ তা স্মরণের দিন)।” তখন আমি তাদের যে কাউকে পেয়েছি, তার উপর এরকমভাবে তীর নিক্ষেপ করেছি যে, তীরের অগ্রভাগ তার কীধের কোমল হাড় ছেদ করে বেরিয়েছে । তিনি বলেন, আমি বলতে লাগলাম, এ আঘাত নাও, আমি আকওয়ার পুত্র, আজ ইতরের দিন (দুধপান স্মরণের দিন)। তিনি বলেন, আল্লাহ্র কসম! আমি তীর নিক্ষেপ করতে থাকলাম এবং ঘায়েল করতে লাগলাম এবং যখনই কোন ঘোড় সাওয়ার আমার দিকে ফিরত তখনই আমি গাছের আড়ালে এসে তার গোড়ায় বসে তার প্রতি তীর নিক্ষেপ করতাম । আর তাকে যখম করে ফেলতাম । অবশেষে যখন তারা পাহাড়ের সংকীর্ণ পথে আসে এবং তারা সে সংকীর্ণ পথে ঢোকে আমি তখন পাহাড়ের উপর উঠে সেখান থেকে (অবিরাম) তাদের উপর পাথর গড়িয়ে দিতে থাকলাম । তিনি বলেন, এভাবে আমি তাদের পশ্চাদ্ধাবন করতে থাকলাম । যে পর্যস্ত না আল্লাহ্র সৃষ্ট উটগুলোর প্রতিটি উট যা রাসূলুল্লাহ্ প্রঃ -এর ভারবাহী রূপে ছিল তা আমার পেছনে রেখে না যাই। তারা এগুলো আমার আওতায় ফেলে চলে গেল । তারপরও আমি তাদের অনুসরণ করে তাদের দিকে তীর নিক্ষেপ করতে থাকলাম । এমনকি তারা ব্রিশটির বেশি চাদর এবং ত্রিশটি বল্পম নিজেদের বোঝা হালকা করার উদ্দেশ্যে ফেলে গেল। তারা যে সব বস্তু ফেলে যাচ্ছিল আমি তার প্রত্যেকটিকে পাথর ছ্বারা চিহিত করে যাচ্ছিলাম, যাতে রাসূলুল্লাহ্ প্রত্ঃ ও তার সাহাবিগণ তা দেখে চিনতে পারেন । অবশেষে তারা পাহাড়ের একটি সংকীর্ণ স্থানে গিয়ে পৌঁছলো। এমন সময় বদর ফাজারীর অমুক পুত্র এসে তাদের সাথে মিলিত হলো। এবার তারা সকলে মিলে সকালের খাবার খেতে বসলো । আমি পাহাড়ের একটি শূঙ্গে বসে পড়লাম । তখন সে ফাজারী বললো, এ যে লোকটাকে দেখছি সে কে? তারা বললো, লোকটির হাতে আমরা অনেক দুর্ভোগ পোহায়েছি। আল্লাহ্র কসম! সেই রাতের আঁধার থেকে নিয়ে এ পর্যস্ত লোকটা আমাদের পিছন থেকে সরছে না, সে আমাদের প্রতি (অবিরাম) তীর নিক্ষেপ করছে, এমনকি আমাদের যথাসর্বস্ব সে কেড়ে নিয়েছে । তখন সে বললো, তোমাদের মধ্যকার চারজন উঠে গিয়ে তার উপর চড়াও হও । তখন তাদের চার ব্যক্তি পাহাড়ে উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগল । তারপর তারা যখন আমার কথা শোনার মত নিকবর্তী স্থানে এসে পৌছলো, তিনি বলেন, তখন আমি বললাম, তোমরা কি আমাকে চেন? তারা বললো, না। তিনি বলেন, আমি বললাম, আমি সালামা ইব্ন আকওয়া । কসম সেই পবিত্র সত্তার, যিনি মুহাম্মদ গ্র্রই-কে সম্মানিত করেছেন । আমি তোমাদের যাকেই পেতে চাইব েক্ষ্য বানাব) তাকে ধরে ফেলব । কিন্তু তোমাদের কেউ চাইলেই আমাকে ধরতে পারবে না। তখন তাদের একজন বললো, আমিও তাই মনে করি। তিনি বলেন, তারপর তারা ফিরে গেল । আর আমি সে স্থানেই বসে রইলাম । অবশেষে আমি গাছ-গাছালি মাঝ দিয়ে রাসূলুল্লাহ্ প্র্ঃ-এর অশ্বীরোহীদের অগ্রসর হতে দেখলাম । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।