00180651865 অধ্যায় : জিহাদ ও এর নীতিমালা ৩০৫ বলেছিলেন, দুর্বল শ্রেণীর লোক (আমি বলছি,) তারাই রাসূলগণের অনুসারী হয়ে থাকে । এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, যে তিনি (নবুওয়াতের) যে কথা বলছেন এর পূর্বে কি আপনারা তাকে কখনও মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছেন ? আপনি বলেছিলেন যে, না। এতে আমি বুঝতে পারলাম, যে ব্যক্তি (জাগতিক ব্যাপারে) মানুষের সাথে মিথ্যা কথা বলেন না, তিনি কি কারণে আল্লাহ্র উপর মিথ্যারোপ করতে যাবেন ? এরপর আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে, কোন ব্যক্তি কি তার ধর্ম গ্রহণ করার পর তার প্রতি অসস্তুষ্ট হয়ে তার ধর্ম পরিত্যাগ করেছে ? আপনি বলেছিলেন, না। ঈমানের প্রকৃত অবস্থা এটাই । যখন অন্তরের অন্তস্থলে একবার তা সংমিশ্রিত হয় (তখন সেখানেই স্থায়ীভাবে অবস্থান করে)। এরপর আমি জিজ্ঞাসা করেছিলাম, তীর অনুগামীদের সংখ্যা কি দিন দিন বাড়ছে, না কমছে? আপনি বলেছিলেন, তারা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। এটাই হল ঈমানের প্রকৃত অবস্থা । তা বৃদ্ধি পেতে পেতে অবশেষে পূর্ণত্ লাভ করে। এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি তার সঙ্গে কোন যুদ্ধ করেছেন ? আপনি বলেছিলেন, হ্যা, আপনারা তার সাথে যুদ্ধ করেছেন । তবে আপনাদের মাঝে এবং তার মাঝে-যুদ্ধের অবস্থা হল পালাবদলের মত । কখনও তিনি বিজয়ী হন, আবার কখনও আপনারা বিজয়ী হন। এভাবে রাসুলগণকে পরীক্ষার সম্মুখীন হয়। পরিণামে তারাই বিজয়ী হয়ে থাকেন। এরপর আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, তিনি কি কখনও (কোন সন্ধির) চুক্তি ভঙ্গ করেন ? আপনি বলেছিলেন, তিনি কোন চুক্তিভঙ্গ করেন না, এভাবে রাসূলগণ কখনও কোন চুক্তি ভঙ্গ করেন না। আর আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে, তার এই কথা (নবুওয়াতের কথা) বলার পূর্ধে কি কোন ব্যক্তি অনুরূপ কথা বলেছেন? আপনি বলেছিলেন যে না। আমি তা এ কারণে জিজ্ঞাসা করেছিলাম যে, যদি তার পূর্বে কেউ এরূপ দাবী করে থাকতো, তবে আমি মনে করতাম যে, সে ব্যক্তি তার পূর্বে যে কথা বলা হয়েছিল তার অনুকরণ করেছে । রাবী বলেন, এরপর হিরাক্ল জিজ্ঞাসা করলেন, তিনি আপনাদের কি করতে আদেশ করেন ? আমি (আবু সুফিয়ান) বললাম, তিনি আমাদেরকে সালাত আদায় করতে, যাকাত দিতে, আত্মীয় সম্বন্ধ অটুট রাখতে (নিকট আত্মীয় ও হকদার ব্যক্তিদের প্রতি সদ্ব্যবহার করতে) এবং চারিত্রিক পবিত্রতা রক্ষা করতে (অবৈধ ও অসৌজন্যমূলক কাজ থেকে বিরত থাকতে) আদেশ করে থাকেন৷ তিনি (বাদশাহ্ হিরাক্ল) বললেন, আপনি তার সম্পর্কে যা বললেন তার অবস্থা যদি ঠিক তাই হয় তবে তিনি অবশ্যই নবী । আমি জানতাম যে, একজন নবীর আবির্ভাব ঘটবে । কিন্তু আমি ধারণা করিনি যে, তিনি আপনাদের থেকে হবেন। যদি আমি জানতাম যে, আমি তার নিকট নির্বিঘ্নে পৌছতে পারবো? তবে নিশ্চয়ই আমি তার মুবারক পদদ্বয় ধুইয়ে দিতাম । (জেনে রেখো) নিশ্চয়ই তার রাজত্ব আমার দু"পায়ের নীচ পর্যন্ত পৌঁছবে । এরপর তিনি রাসূলুল্যুহ গ্রুঃ২-এর চিঠিটি তলব করলেন এবং তা পাঠ (করার আদেশ) করলেন । এতে ছিল - “দয়াবান দয়ালু আল্লাহ্র নামে! এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ প্লঃঃঃ-এর পক্ষ থেকে রোমের প্রধান ব্যক্তি হিরাক্ল এর প্রতি | সালাম সেই ব্যক্তির উপর, যিনি হিদায়াতের) সঠিক পথ অনুসরণ করেন । অতঃপর, নিশ্চয়ই আমি আপনাকে ইসলামের আহবান জানাচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকবেন । আপনি মুসলমান হউন, আল্লাহ্ আপনাকে আপনার প্রতিদান দ্বিগুণ করে দান করবেন । আর যদি আপনি (ইসলাম থেকে) বিমুখ থাকেন, তবে নিশ্চয়ই প্রজাদের পাপ আপনার উপর আরোপিত হবে । “হে আহলে কিতাব! তোমরা এস সে কথায়, যা আমাদের ও তোমাদের মধ একই; যে আমরা আল্লাহ্ বাতীত অন্য কারও ইবাদত করব না. কোন কিছুকেই তার শরীক করব্ না, যদি তারা মুখ ফিরিয়ে নেয় (অবাধ্য হয়) ভবে বল, তোমরা সাক্ষী থাক আমরা মুসলিম” পর্যন্ত। এরপর তিনি পত্র পাঠ শেষ করলে তার নিকটে শোরগোল এবং হৈ চৈ হতে লাগল । এদিকে আমাদেরকে বেরিয়ে আসার নির্দেশ দেয়া হল। আমরা বেরিয়ে এলাম । আবু সুফিয়ান বলেন, আমরা যখন বেরিয়ে এলাম তখন মুসলিম ৪র্থ খণ্ড ৩৯ ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।