Muslim Sharif Bangla — muslim shareef 4
/ ৫০৬
📝 লেখা 📖 পিডিএফ

00180651865 ০ | মুসলিম শরীফ গিয়েছিলেন। তিনি সেই পত্র “বুসরার' প্রধান শাসনকর্তাকে প্রদান করেন। এরপর বুসরার প্রধান, হিরাক্ল বাদশাহর নিকট পত্রটি হস্তান্তর করেন। তখন হিরাক্ল বাদশাহ বললেন, এখানে এ লোকটির (মুহাম্মাদ গুহুই-এর) সম্প্রদায়ের কোন লোক আছে কি, যিনি নিজেকে নবী বলে দাবী করছেন? তারা বলল, হ্যা। তখন কুরায়শের এক দল লোকের সঙ্গে আমাকেও ডাকা হল। এরপর আমরা হিরাক্ল বাদশাহর দরবারে প্রবেশ করলাম । আমাদেরকে তার সম্মুখেই বসান হল । তখন তিনি জিজ্ঞাসা করলেন, যিনি নবী দাবী করছেন তার সাথে আত্মীয়তার দিক দিয়ে তোমাদের মধ্যে কে অধিক নিকটবতী? তখন আবু সুফিয়ান বললেন, আমি । তখন তারা আমাকে বাদশাহর সামনেই বসালেন এবং আমার সঙ্গীদেরকে আমার পিছনে বসালেন। এরপর তিনি তার দোভাষীকে ডাকালেন এবং তাকে বললেন, “আমি তাদেরকে আমার পক্ষ হতে বলে দাও যে, আমি তাঁকে (আবু সুফিয়ানকে) এ লোকটি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব, যিনি নিজকে নবী বলে দাবী করছেন। যদি তিনি (আবু সুফিয়ান) আমার নিকট মিথ্যা কথা বলেন, তবে আপনারা তাকে মিথ্যাবাদী বলে ঘোষণা দেবেন। তখন আবু সুফিয়ান বলেন, আল্লাহ্র শপথ! যদি আমার এই ভয় না হত যে, মিথ্যা বললে তা আমার নামে উদ্ধত হতে থাকবে তবে নিশ্যয়ই (তার সম্পর্কে) মিথ্যা কথা বলতাম । অতঃপর বাদশাহ তার দোভাষীকে বললেন, তুমি তাকে (আবু সুফিয়ানকে) জিজ্ঞাসা কর, আপনাদের মাঝে এ লোকটির বংশ পরিচয় কেমন? আমি বললাম, তিনি আমাদের মাঝে সন্তান্ত বংশীয়। এরপর তিনি বললেন, তার পিতৃ পুরুষদের মধ্যে কি কেউ কখনও বাদশাহ ছিলেন? আমি বললাম, না। এরপর তিনি জিজ্ঞাস করলেন, আপনারা কি কখনও তাকে একথা বলার পূর্বে, যা তিনি বলেছেন, মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত করেছেন ? আমি বললাম, না। তিনি আবার বললেন, সমাজের কোন্‌ শ্রেণীর লোক তার অনুসরণ করে ? সন্ত্রান্ত প্রভাবশালীরা, না দুর্বলেরা ? আমি বললাম, (সন্তাত্ত ব্যক্তিরা নয়); বরং দুর্বল শ্রেণীর লোকেরা । তিনি বললেন, তার অনুগামীর সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে, না কমছে? আমি বললাম, (কমছে না), বরং (দিনদিন) বৃদ্ধি পাচ্ছে। এরপর তিনি বললেন, যে সব লোক তার ধর্মে প্রবেশ করছে তারা কি পরবরতীতে তার প্রতি অসস্তুষ্ট হয়ে ধর্মীত্তরিত হচ্ছে? আমি বললাম, না। এরপর তিনি বললেন, আপনারা কি কখনও তার সাথে কোন যুদ্ধ করেছেন? আমি বললাম, হ্যা । তিনি বললেন, আপনাদের এবং তার মাঝে সংঘটিত যুদ্ধের ফলাফল কিরূপ ? আমি বললাম, আমাদের এবং তার মাঝে যুদ্ধের অবস্থা পালাবদল হচ্ছে । কখনও তিনি বিজয়ী হন এবং কখনও বা আমরা বিজয়ী হই। সম্রাট হিরাক্ল বললেন, তিনি কি (কখনও সন্ধির শর্ত ভঙ্গ করে) বিশ্বাস ভঙ্গ করেন ? আমি বললাম, না। কিন্তু আমরা বর্তমানে তার সঙ্গে একটা নির্দিষ্ট সময়সীমা পের্যস্ত সন্ধি চুক্তিতে আবদ্ধ আছি)। আমরা জানি না যে, পরিশেষে তিনি তাতে কি করবেন। আবু সুফিয়ান বললেন, আল্লাহ্র শপথ! (প্রশ্ন উত্তরে) আমার পক্ষ হতে একথাটি ছাড়া অন্য কোন দ্বিধামূলক কথা সংযোগ করা সম্ভব হয়নি । এরপর সম্রাট হিরাক্ল বললেন, (আপনাদের দেশে) তার (নবুওয়াত দাবীর) পূর্বে কি কোন ব্যক্তি কখনও এরূপ দাবী করেছে? আমি বললাম, না। এরপর সম্রাট হিরাক্ল তার দোভাষীকে বললেন, আমি তাকে (আবু সুফিয়ানকে) বলে দাও যে, আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, তার [মুহাম্মদ ওহ -এর) বংশ পরিচয় সম্পর্কে । আপনি তখন বলেছিলেন যে, তিনি সন্তান্ত বংশীয় । এমনিভাবে রাসূলগণ তাদের সম্প্রদায়ের উত্তম বংশে প্রেরিত হয়ে থাকেন। এরপরে জিজ্ঞাসা করেছিলাম, তার পিতৃপুরুষগণের মধ্যে কি কেউ বাদশাহ ছিলেন ? আপনি প্রীতি উত্তরে বলেছিলেন, না। আমি মনে মনে বললাম যে, যদি তার পিতৃপুরুগণের মধ্য হতে কেউ বাদশাহ্‌ থাকতেন, তবে আমি মনে করতাম যে, হয়তবা তিনি তার পিতৃপুরুষের রাজত্ পুনরুদ্ধার করতে চান। তারপর আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে, তার অনুসারিগণ কি সমাজের দুর্বল শ্রেণীর লোক, না সন্ত্ান্ত শ্রেণীর লোক ? আপনি ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।