00180651865 অধ্যায় : জিহাদ ও এর নীতিমালা ২৯১ করেছিলে; তখন তিনি তা কবুল করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদেরকে এক হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করবো যারা একের পর এক আসবে)। আবূ যুমায়ল বর্ণনা করেন যে, আমাকে ইব্ন আব্বাস (রা) বলেছেন যে, সে দিন একজন মুসলমান সৈনিক তার সামনের একজন মুশরিকের পিছনে ধাওয়া করছিলেন । এমন সময় তিনি তার উপর দিক থেকে বেত্রাঘাতের শব্দ শুনতে পেলেন এবং তার উপর দিকে অশ্বারোহীর ধ্বনি শুনতে পেলেন। তিনি (অদৃশ্য অশ্বারোহী) বলছিলেন, হে হায়যুম, (ফেরেশতার ঘোড়ার নাম) সামনের দিকে অগ্রসর হও । তখন তিনি তার সামনের মুশরিক ব্যক্তির প্রতি তাকিয়ে দেখলেন যে, সে চিৎ হয়ে পড়ে আছে। এরপর দৃষ্টি করে দেখেন যে, তার নাক-ক্ষতযুক্ত এবং তার মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত । যেন কেউ তাকে বেত্রাঘাত করেছে। আহত স্থানগুলো সবুজ বর্ণ ধারণ করেছে। এরপর আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ্ গ্ঞহ্ঘই-এর নিকট এসে যাবতীয় ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, হ্যা-তুমি ঠিকই বলেছ। এই সাহায্য তৃতীয় আকাশ থেকে এসেছে। পরিশেষে সেদিন মুসলিমগণ সত্তর জন কাফিরকে হত্যা এবং সত্তর জনকে বন্দী করলেন। আবু যুমায়ল বলেন যে, ইব্ন আব্বাস (রো) বর্ণনা করেছেন, যখন যুদ্ধ বন্দীদেরকে আটক করা হল, তখন রাসূলুল্লাহ্ পুহঃ এ সব যুদ্ধবন্দী সম্পর্কে আবু বকর (রা) এবং উমর (ো)-এর পরামর্শ চাইলেন । আবু বকর (রা) বললেন, হে আল্লাহ্র নবী! তারা তো (আমাদের) চাচাতো ভাই এবং স্বগোত্রীয়। আমি মনে করি যে, তাদের নিকট থেকে আপনি মুক্তিপণ (৪) গ্রহণ করুন৷ এতে কাফিরদের উপর আমাদের শক্তি বৃদ্ধি পার্বে। হতে পারে আল্লাহ্ তাআলা তাদেরকে ইসলাম গ্রহণের তাওফীক দিবেন। এরপর রাসূলুল্লাহ্ গ্রু্রঃ বললেন, হে ইবনুল খাত্তাব! এ ব্যাপারে তোমার মত কি ? উমর (রা) বললেন, তখন আমি বললাম, আল্লাহ্র কসম! ইয়া রাসূলাল্লাহ! আবূ বকর যা উচিত মনে করেন আমি তা উচিত মনে করি না। আমি মনে করি যে, আপনি তাদের ব্যাপারে আমাদের ক্ষমতা প্রদান করুন। আমরা তাদের গর্দান উড়িয়ে দেব। আকিল-কে আলী-এর হাতে অর্পণ করুন। তিনি তার শিরশ্ছেদ করবেন। আর (আমার বংশের) অমুককে আমার কাছে অর্পণ করুন, আমি তার শিরশ্ছেদ করবো । কেননা তারা হল কাফিরদের মর্যাদাশালী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ । তখন আবূ বকর (রা) যা বললেন, রাসূলুল্লাহ্ শর্ট সেটাই পছন্দ করলেন এবং আমি যা বললাম, তা তিনি পছন্দ করেননি । পরের দিন যখন আমি রাসূলুল্লাহ্ ল্রহ্₹-এর নিকট এলাম, তখন দেখি যে, রাসূলুল্লাহ্ প্র-্্ূ এবং আবূ বকর (রা) উভয়েই বসে কাদছেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে বলুন, আপনি এবং আপনার সাথী কেন কাদছেন ? যদি আমার মধ্যে কান্নার ভাব জাগে তাহলে আমিও কাদবো । আর যদি আমার কান্না না আসে তবে আপনাদের কাদার কারণে আমিও কান্নার ভান করবো । রাসূলুল্লাহ্ লু বললেন, ফিদয়া গ্রহণের কারণে তোমার সাথীদের উপর আসন্ন বিপদের কথা স্মরণ করে আমি কাদছি। আমার নিকট তাদের শাস্তি পেশ করা হল-এই গাছ থেকেও নিকটে | গাছটি ছিল নবী প্রঃ -এর নিকটবর্তী । (একটি গাছের দিকে লক্ষ্য করে বললেন, এ গাছের চাইতেও কাছে তোমাদের উপর সমাগত আযাব আমাকে দেখানো হয়েছিল।) অতঃপর আল্লাহ্ তা'আলা এ আগ্লাত অবতীর্ণ করেন। (3৮ 2১:০৩ ০০ 185 495 11 ১১০০ ০৪056৯৮৭406 9 0৪ 58০ “পৃথিবীর বুকে ব্যাপকভাবে শক্রকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য সঙ্গত নয় .... যুদ্ধে যা তোমরা লাভ করেছ তা বৈধ ও উত্তম বিবেচনায় তোমরা ভোগ কর”। ডে : ৬৭-৬৯) এর ফলে আন্নাহ্ তাআলা তাদের জন্য মালে গনীমত হালাল করে দেন। ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।