Muslim Sharif Bangla — muslim shareef 4
/ ৫০৬
📝 লেখা 📖 পিডিএফ

00180651865 ২৮৬ মুসলিম শরীফ সম্পত্তিতে) মীরাস হয় না। আমরা যা রেখে যাই তা হবে সাদাকা। মুহাম্মদ প্রঃ -এর পরিবারবর্গ তা থেকে জীবিকা গ্রহণ করবেন । আমি আল্লাহ্‌র শপথ করে বলছি, মুহাম্মদ গ্রু্রঃ-এর সময়কালে সাদাকার যে অবস্থা চালু ছিল, তা আমি পরিবর্তন করব না। আর এতে আমি নিশ্চয়ই সে কাজ করবো, যা রাসূলুল্লাহ্‌ প্রত করে গিয়েছেন। অতএব, আবু বকর (রা) ফাতিমা (রা)-কে তা থেকে কিছু প্রদান করতে অস্বীকার করলেন । ফাতিমা (রা) এতে মনক্ষুগ্ন হয়ে তাকে পরিত্যাগ করলেন এবং মৃত্যু পর্যন্ত তার সঙ্গে (এ ব্যাপারে আর কোন কথা বলেননি । রাসূলুল্লাহ্‌ ক্্ঃ-এর ইন্তিকালের পর তিনি ছয় মাস জীবিত ছিলেন। এরপর যখন তিনি ইন্তিকাল করলেন১ তখন তার স্বামী আলী ইব্‌ন আবূ তালিব (রা) তাকে রাতে দাফন করলেন এবং তার (মৃত্যু) সংবাদ পর্যস্ত আবু বকর (রা)-কে দেননি ।২ আলী (রা) তার জানাযার সালাত আদায় করলেন । ফাতিমা (রা)-এর জীবিতকাল পর্যন্ত আলী (রা)-এর প্রতি জনগণের বিশেষ মর্যাদাবোধ ছিল । এরপর যখন তার ইন্তিকাল হল তখন তিনি লোকের চেহারায় অন্যভাব দেখতে পেলেন । অতএব, তিনি আবূ বকর (রা)-এর সঙ্গে আপোষ রফা করে, তার বায়আত গ্রহণের উদ্যোগ গ্রহণ করলেন । কয়েক মাস তিনি তার বায়আত করেননি । তারপর আলী (রা), আবু বকর (রা)-এর নিকট লোক পাঠিয়ে সংবাদ দিলেন যে, আপনি একাকী আমাদের এখানে আসুন। আপনার সাথে অন্য কাউকে আনবেন না । (কেননা তিনি উমর (রা)-এর আগমনকে অপসন্দ করছিলেন) । উমর (রা) আবু বকরকে বললেন, আল্লাহ্র কসম! আপনি একাকী তাদের কাছে যাবেন না। আবু বকর (রা) বললেন, তারা আমার সাথে কীই বা করবেন। আল্লাহ্র কসম! আমি একাকীই যাব । পরিশেষে আবূ বকর (রা) তাদের কাছে গেলেন। এরপর আলী ইব্ন আবূ তালিব (রা) তাশাহ্হুদ [তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য বাণী] পাঠ করলেন, তারপর বললেন, হে আবু বকর! আপনার মর্যাদা এবং আল্লাহ্‌ তাআলা আপনাকে যে সম্মান প্রদান করেছেন, তা আমরা জানি । আর আল্লাহ্‌ তা'আলা আপনাকে যে নিয়ামত প্রদান করেছেন, তাতে আমাদের কোন ঈর্ষা নেই। কিন্তু আপনি আমাদের উপর শাসন ক্ষমতায় (খিলাফতের) একচ্ছত্রতা দেখিয়েছেন । রাসূলুন্রাহ্‌ শ্রত্ঃ-এর আত্মীয়তার কারণে আমরা মনে করতাম যে, আমাদেরও অধিকার আছে। আবূ বকরের সঙ্গে তিনি কথা বলতে থাকলেন। পরিশেষে আবূ বকর (রো) এর দু'চোখ থেকে অশ্রু প্রবাহিত হল । এরপর যখন আবু বকর (রা) কথা বলতে শুরু করলেন, তখন তিনি বললেন, ধার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি। রাসূলুল্লাহ্‌ প্রঃ -এর আত্মীয়তার সৌহার্দ্য-সংযোগ রক্ষা করা আমার আত্মীয়তার প্রতি সংযোগ রক্ষার চাইতে আমার কাছে অধিক প্রিয়। তবে আমার এবং আপনাদের মধ্যে এই সম্পদ নিয়ে যে ছন্দ হয়েছে তাতে আমি সত্য পরিহার করি নি। আমি রাসূলুল্লাহ্‌ শ্র্রঃ-কে এতে যা করতে দেখেছি তা আমি পরিত্যাগ করি নি। এরপর আলী (রা), আবূ বকর (রা)-কে বললেন যে, আমি বায়আতের জন্য আপনাকে আজ বিকেল বেলায় কথা দিলাম | যখন আবূ বকর (রো) যুহরের সালাত শেষ করলেন তখন তিনি মিম্বারে আরোহণ করলেন এবং তাশাহ্হুদ পাঠ করলেন। এরপর তিনি আলী (রা)-এর ঘটনা বর্ণনা করেন এবং তার বায়আত গ্রহণে বিলম্ব ও এ বিষয়ে তার ওযর বর্ণনা করেন, যা আলী তার কাছে বর্ণনা করেছিল । এরপর তিনি আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করেন। তারপর আলী ইব্‌ন আবু তালিব রো) তাশাহ্হুদ পাঠ করলেন এবং আবু বকর (রা)-এর মহত্ব বর্ণনা করলেন। আর তিনি ব্যক্ত করলেন যে, তিনি যা করেছেন, তার কারণ আবূ বকর (রো)-এর সঙ্গে প্রতিযোগিতা কিংবা আল্লাহ্‌ তাআলা তাকে যে ১. রাসূলুল্লাহ্‌ ক্র্-এর ইন্তিকালে তিনি শোকে মৃহ্যমান হয়ে পড়েছিলেন । তাই তার কথা বলার সুযোগ হয়নি । অন্য রিওয়ায়াতে আছে, এ সময়ের মধ্যে হযরত আবূ বকর (রা) হযরত ফাতিমা (রা)-কে বিষয়টি বুঝিয়ে আপোষ করে নিয়েছিলেন । অথবা কথা বলার প্রয়োজন হয়নি, তাই বলেননি । ২. প্রয়োজন ছিল না, তাই বিষয়টি হযরত আবু বকর (রা)-কে জানানো হয়নি । অথবা বিলম্ব না করে দাফন করা মুস্তাহাব হওয়ায় এক্ষেত্রে হযরত আলী (রা) বিলম্ব হয়নি । অথবা বিলম্ব না করে দাফন-কাফন করার জন্য হযরত ফাতিমা (রা)-এর অসিয়ত থাকায় এক্ষেত্রে বিলম্ব করা হয়নি । ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।