00180651865 অধ্যায় : জিহাদ ও এর নীতিমালা ২৮৩ তখন তিনি বললেন, হ্যা - তাদেরকেও অনুমতি দিলেন । এরপর আব্বাস রো) বললেন, হে আমীরুল মু'মিনীন! আমার মধ্যে এবং এই মিথ্যাবাদী, পাপী, প্রতারক ও বিশ্বাসঘাতকের মধ্যে মীমাংসা করে দিন ।১ তখন লোকেরা বললো, হা - হে আমীরুল মু'মিনীন! তাদের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে দিন এবং তাদের নিঙ্কৃতি দিন। (মালিক ইবৃন আউস (রা) বললেন, আমার ধারণা হল যে, তারা দু'জন অর্থাৎ আলী এবং আব্বাস (রা) তাদেরকে পূর্বাহে, পাঠিয়ে ছিলেন এ ব্যাপারটির জন্যেই, যেন তীরা উমর (রা)-কে ব্যাপারটি বুঝিয়ে নিষ্পত্তি করে দেন)। উমর বললেন, আপনারা একটু অপেক্ষা করুন। আমি আপনাদের সে মহান আল্লাহ্র কসম দিয়ে বলছি, যার আদেশে আকাশ এবং পৃথিবী যথাস্থানে অবস্থিত । আপনাদের কি জানা নেই যে, রাসূলুন্রাহ্ প্রঃ বলেছেন : [আমরা নেবীগণ) কাউকে ওয়ারিস বানিয়ে যাই না], আমরা যা রেখে যাই তা হবে সাদাকা । তখন তারা বললেন, হ্যা-আমরা তা জানি। এবার তিনি আলী এবং আব্বাস (রা)-এর দিকে লক্ষ্য করে বললেন, আমি আপনাদের উভয়কেই সে মহান আল্লাহ্র কসম দিয়ে বলছি, ধার নির্দেশে আকাশ এবং পৃথিবী যথাস্থানে অবস্থিত । আপনারা কি অবগত নন যে, রাসূলুল্লাহ্ গঃু্ধ বলেছেন : আমরা [নবী (সম্প্রদায়) উত্তরাধিকার রেখে যাই না। আমরা যা রেখে যাই, তা হবে সাদাকা। তখন তারা উভয়েই বললেন, হ্যা । আমরা তা জানি । তখন উমর (রা) বললেন, আল্লাহ্ তাআলা রাসূলুল্লাহ্ গশ্নঃ-কে কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন, যা তিনি ব্যতীত অন্য কাউকে প্রদান করেননি । তিনি বলেন, “আল্লাহ্ তা“আলা জনপদবাসীর নিকট থেকে তার রাসূলকে যা প্রদান করেছেন-তা আল্লাহ্ ও তার রাসূলের জন্য নির্দিষ্ট ।” আমার জানা নেই যে, তিনি এ পঠিত আয়াতের পূর্বেও কোন আয়াত পাঠ করেছিলেন কিনা ? অতঃপর উমর (রা) বললেন, রাসূলুল্লাহ্ প্ুক্লঃ তো আপনাদের বনী নাধীর গোত্র থেকে প্রাপ্ত সম্পদ বন্টন করে দিয়েছেন ! আল্লাহ্র শপথ! তিনি সম্পদকে নিজের জন্য সংরক্ষিত করে যাননি । আর তিনি এমনও করেননি যে, নিজে সম্পদ নিয়েছেন এবং তোমাদেরকে তা দেননি । পরিশেষে যে সম্পদ রইল তা থেকে তার পরিবারের এক বছরের ভরণ পোষণের খরচ রেখে অবশিষ্ট সম্পদ বায়তুল মালে জমা দেন। এরপর উমর (রা) বললেন, আপনাদেরকে সে মহান আল্লাহ্র কসম দিয়ে বলছি, যার নির্দেশে আকাশ ও পৃথিবী যথাস্থানে অবস্থিত । আপনারা কি সে সব কথা অবগত আছেন । তখন তারা বলেন, হ্যা-আমরা তা জানি । এরপর তিনি আব্বাস এবং আলী (রা) উভয়কে অনুরূপ শপথ প্রদান করলেন, যেরূপ তিনি ইতিপূর্বে আগত লোকদেরকে শপথ প্রদান করেছিলেন। তিনি বললেন, আপনারা উভয়ই ক এসব কথা জানেন ? তখন তারা বললেন, হ্যা । অতঃপর উমর (রা। বললেন, আপনারা উভয়েই এসেছিলেন, আপনি আপনার ভাতিজা থেকে মীরাস দাবী করতে । আর ইনি এসেছেন, তার স্ত্রী (ফাতেমার) পিতা থেকে মীরাস গ্রহণ করতে । এরপর আবূ বকর (রা) বললেন, রাসূলুল্লাহ্ প্রঃ বলেছেন : (আমাদের নবীগণের) সম্পত্তিতে কোন মীরাছ বণ্টন নেই । আমরা যা পরিত্যাগ করে যাই - তা হবে সাদাকা। আপনারা দু'জন তাকে মিথ্যাবাদী, অপরাধী, বিশ্বাসঘাতক এবং খিয়ানতকারী মনে করছেন। প্রকৃতপক্ষে নিশ্চয়ই তিনি (আবূ বকর সিদ্দীক (রা)) সত্যবাদী, পুণ্যবান, সত্যপথ প্রদর্শক এবং সত্যের অনুসারী ছিলেন। এরপর আবূ বকর (রা) ইন্তিকাল করলেন । তখন আমি রাসূলুল্লাহ (সা)-এর এবং আবু বকর (রা)-এর ওয়ালী হলাম । সুতরাং আপনারা উভয়েই আমাকেও তার মত মিথ্যাবাদী, পাপী, বিশ্বাসঘাতক এবং খিয়ানতকারী মনে করছেন । আল্লাহ্ অবগত আছেন যে, নিশ্চয়ই আমি সত্যবাদী, পুণ্যবান, সত্য পথের অনুসারী এবং সত্যের অনুসারী । আমি সে সম্পদেরও ওয়ালী বা অভিভাবক । অতঃপর আপনি এবং ইনি এসেছেন । আপনারা উভয়েই এক ছিলেন এবং আপনাদের দাবীও এক ছিল । সুতরাং আপনারা বলছেন যে, এসব আমাদের কাছে দিয়ে দিন। ১. এখানে এ শব্দগুলোর প্রকৃত অর্থ উদ্দেশ্য নয় । বরং রূপক অর্থে এ শব্দগুলো ব্যবহৃত হয়েছে । হযরত আলী (রা)-কে ধমক দেওয়ার জন্যই হযরত আব্বাস (রা) এ কথা বলেছেন । এ কথাগুলোকে ভাতিজা সম্পর্কে চাচার উক্তি রূপে বিবেচনা করতে হবে। ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।