Muslim Sharif Bangla — muslim shareef 4
/ ৫০৬
📝 লেখা 📖 পিডিএফ

00180651865 ২৬২ মুসলিম শরীফ আচরণ করার উপদেশ দিতেন । আর (বিদায়লগ্নে) বলতেন, যুদ্ধ করো আল্লাহ্‌র নামে, আল্লাহ্‌ রাস্তায় । লড়াই কর তাদের বিরুদ্ধে যারা আল্লাহ্র সঙ্গে কুফরী করেছে । যুদ্ধ চালিয়ে যাও, তবে গেনীমতের মালের) খিয়ানত করবে না, চুক্তি ভঙ্গ করবে না, শত্রু পক্ষের অঙ্গ বিকৃতি করবে না। শিশুদেরকে হত্যা করবে না। যখন তুমি মুশরিক শক্রর সম্মুখীন হবে, তখন তাকে তিনটি বিষয় বা আচরণের প্রতি আহ্বান জানাবে । তারা এগুলোর মধ্য থেকে যেটিই গ্রহণ করে, তুমি তাদের পক্ষ থেকে তা মেনে নিবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকবে । প্রথমে তাদের ইসলামের দিকে দাওয়াত দিবে । যদি তারা তোমার এই আহ্বানে সাড়া দেয়, তবে তুমি তাদের পক্ষ থেকে তা গ্রহণ করবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকবে । এরপর তুমি তাদের আবাসস্থল ত্যাগ করে মুহাজিরদের আবাস এলাকায় চলে আসার আহ্বান জানাবে এবং তাদের জানিয়ে দিবে যে, যদি তারা তা কার্ধকরী করে, তবে মুহাজিরদের জন্য যে সব লাভ-লোকসান ও দায়দায়িতৃ রয়েছে, তা তাদের উপর কার্যকরী হবে । আর যদি তারা তাদের আবাস ত্যাগ করতে অস্বীকার করে, তবে তাদের জানিয়ে দেবে যে, তারা সাধারণ বেদুঈন মুসলমানদের মত গণ্য হবে । তাদের উপর আল্লাহ্‌র সেই বিধান কার্যকরী হবে, যা সাধারণ মুসলমানদের উপর কার্যকরী হয় এবং তারা গনীমত ও “ফায়"' থেকে কিছুই পাবে না। অবশ্য মুসলমানের সঙ্গে শামিল হয়ে যুদ্ধ করলে (তার অংশীদার হবে)। আর যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে, তবে তাদের কাছে “জিযিয়া' প্রদানের দাবী জানাবে । যদি তারা তা গ্রহণ করে নেয়, তবে তুমি তাদের তরফ থেকে তা মেনে নিবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকবে । আর যদি তারা এ দাবী না মানে তবে আল্লাহ্‌র কাছে সাহায্য চাও এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়। আর যদি তোমরা কোন দুর্গবাসীকে অবরোধ কর এবং তারা যদি তোমার কাছে আল্লাহ্‌ ও তার রাসূলের 'যিম্মা' চায়, তবে তুমি তাদের জন্য আল্লাহ্‌ ও তার রাসূলের যিম্মা মেনে নিবে না। বরং তাদেরকে তোমার এবং তোমার সাথীদের যিম্মাদারীতে রাখবে । কেননা যদি তোমাদের ও তোমাদের সাথীদের যিম্মাদারী ভঙ্গ করে, তবে তা আল্লাহ ও তার রাসূলের যিম্মাদারী ভঙ্গের চাইতে কম গুরুতর । আর যদি তোমরা কোন দুর্গের অধিবাসীদেরকে অবরোধ কর, তখন যদি তারা তোমাদের কাছে আল্লাহ্‌র নির্দেশ মুতাবিক অবতরণ করতে (আত্মসমর্পণ করতে) চায় তবে তোমরা তাদেরকে আল্লাহ্‌র হুকুমের উপর আত্মসমর্পণ করতে দিবে না, বরং তুমি তাদেরকে তোমার সিদ্ধান্তের উপর আত্মসমর্পণ করতে দেবে । কেননা তোমার জানা নেই যে, তুমি তাদের মাঝে আল্লাহ্‌র নির্দেশ বাস্তবায়িত করতে পারবে কি না? আবদুর রহমান (র) এই হাদীস কিংবা এই হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। ইসহাক রে) তার বর্ণিত হাদীসের শেষাংশে ইয়াহইয়া ইবন আদম রে) সূত্রে কিছু অধিক বর্ণনা করেছেন । বর্ণনাকারী বলেন, আমি এই হাদীসটি মুকাতিল ইব্ন হাইয়্যান (র)-এর কাছে বর্ণনা করেছি। তখন তিনি ইয়াহ্ইয়া (র) অর্থাৎ আলকামা (র)-এর কথা উল্লেখ করে বলেন যে, তিনি তা বর্ণনা করেছেন ইব্‌ন হাইয়্যানের উদ্দেশ্যে । অতএব তিনি বলেন যে, মুসলিম ইব্‌ন হায়সাম রে), নু"মান ইব্ন মুকাররিন €র) সূত্রে নবী করীম ঞ্র্ঃূ থেকে এর অনুরূপ বর্ণনা করেছেন। ০ তে £&প০%. 2 ক টা পা হিরা ভি তারি ৫ পি রত. 85 4 ০ এ £৩ লাশ 151 915 রি ॥5 2 কত পপ ত 7৮5৩5 ভি ৫ লা চিল 22 6 ০ পাঠিত টে গে ০ ৩০০892৩৫৩৬০ ৬ 2 ডি ক নর চর চি রঙ চা রি ক | ১০] ৬৮ ১ [১] ২ 41114১০০০৩৩ ৩ 42৮1 ৮৮০ শি ১৯০১ ০: ০৮টি 91 ৯০১০ ০2 +৪৪ পা ডি & শে জী শা গু টি তে শর্ত ডে পা সপ্ত ভা ভে ঠঞ ৮6০ -১৮৪- ১০১৯ ৪৯৮৯০ ১০৯৯ ৪৮৯০১৮৪৪ ১০৩ 4১১,491 ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।