Muslim Sharif Bangla — muslim shareef 4
/ ৫০৬
📝 লেখা 📖 পিডিএফ

00180651865 অধ্যায় : হুদুদ-নির্ধারিত অপরিবর্তনীয় দণ্ডবিধি ২২৫ ৪২৮৩. আবু বাক্র ইবন আবু শায়বা ও মুহাম্মদ ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন নুমায়র (র)........ বুরায়দা (রা) থেকে বর্ণিত যে, মা“ইয ইবৃন মালিক আসলামী নবী করীম প্রক্ঃ-এর নিকট আগমন করলেন । অতঃপর বললেন, “হে আল্লাহ্‌র রাসূল! নিশ্চয়ই আমি আমার আত্মার উপর যুলুম করেছি এবং ব্যভিচার করেছি । আমি চাই যে, আপনি আমাকে পবিত্র করবেন ।' তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন। পরের দিন সে আবার তার কাছে আগমন করলো এবং বললো, হে আল্লাহ্র রাসূল! আমি ব্যভিচার করেছি। তখন দ্বিতীয়বারও তিনি তাকে ফিরিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ্‌ প্রঃ কাউকে তার সম্প্রদায়ের কাছে এ কথা বলে প্রেরণ করলেন। তার কোন কিছু আপত্তিকর মনে করছ? যে তোমরা তার বুদ্ধির বিভ্রাট ঘটেছে বলে জান এবং তাকে পূর্ণ বুদ্ধিমান (ও সম্পূর্ণ সুস্থ প্রকৃতির) বলেই জানি । এরপর মা'ইয তৃতীয়বার রাসূলুল্লাহ্‌ গ্ুুহঃ-এর কাছে আগমন করলো । তখন তিনি আবারও একজন লোককে তার গোত্রের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করলেন । তখনও তারা তাকে জানালো যে, আমরা তার সম্পর্কে ও তার বুদ্ধি সম্পর্কে বিরূপ কিছু জানি না। এরপর যখন চতুর্থবার তিনি আগমন করলেন, তখন তার জন্য একটি গর্ত খনন করা হল এবং তার ব্যাপারে (ব্যভিচারের শাস্তি প্রদানের) আদেশ প্রদান করলেন। তখন তাকে পাথর নিক্ষেপ করা হল। | বর্ণনাকারী বলেন, এরপর গামিদী এক মহিলা আগমন করলো এবং বললো, হে আন্াহর রাসূল! আমি ব্যভিচার করেছি। সুতরাং আপনি আমাকে পবিত্র করুন । তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন । পরবতী দিন আবার এ মহিলা আগমন করলো এবং বলল, হে আল্লাহ্‌র রাসূল! আপনি কেন আমাকে ফিরিয়ে দিয়েছেন। আপনি কি আমাকে এভাবে ফিরিয়ে দিতে চান, যেমনভাবে আপনি মাইযকে ফিরিয়ে দিয়েছিলেন ? আল্লাহ্‌র শপথ, “নিশ্চয়ই আমি গর্তবতী। তবন তিনি বললেন, যদি (ফিরে যেতে না চাও), তবে (আপাততঃ এখনকার মত) চলে যাও বং প্রসবকাল সময় পর্যন্ত অপেক্ষা কর। রাবী বলেন, এরপর যখন সে সন্তান প্রসব করল- তখন ভূমিষ্ঠ উকিল ১৯৬ করেছি। তখন রাসূলুল্লাহ্‌ গ্রক্ঃূ বললেন, যাও তাকে (সন্তানকে) দুধ পান করাও গিয়ে । দুধপান করানোর সময় উত্তীর্ণ হলে পরে এসো । এরপর যখন তার দুধপান করানোর সময় শেষ হল তখন এঁ মহিলা শিশু সন্তানটিকে নিয়ে তার কাছে আগমন করলো- এমন অবস্থায় যে, শিশুটির হাতে এক টুকরা রুটি ছিল। এরপর বললো, হে আল্লাহ্‌র নবী! (এইতো সেই শিশু) তাকে আমি দুধপান করানোর কাজ শেষ করেছি। সে এখন খাদ্য খায় । তখন শিশু সন্তানটিকে তিনি একজন মুসলমানকে প্রদান করলেন । এরপর তার ব্যাপারে ব্যেভিচারের শাস্তি প্রদানের) আদেশ দিলেন । তার বক্ষ পর্যন্ত গর্ত খনন করানো হল এরপর জনগণকে (তার প্রতি পাথর নিক্ষেপের) আদেশ দিলেন। তারা তখন তাকে পাথর মারতে শুরু করল । খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) একটি পাথর নিয়ে অগ্রসর হলেন এবং মহিলার মাথায় নিক্ষেপ করলেন, তাতে তার মুখমণ্ডলে রক্ত ছিটকে পড়লো । তখন তিনি মহিলাকে গালি দিলেন। নবী প্রঃ তার গালি দেয়া শুনতে পেলেন। তিনি বললেন, ধীরে হে খালিদ! সেই মহান আল্লাহ্‌র শপথ, যার হাতে আমার জীবন, জেনে রেখো! নিশ্চয়ই সে এমন তাওবা করেছে, যদি কোন জুলুমবাঁজ (চাদাবাজ) ব্যক্তিও এমন তাওবা করতো, তবে তারও ক্ষমা হয়ে যেতো । এরপর তার জানাযার সালাতের ব্যবস্থা করার আদেশ দিলেন। তিনি তার জানাযায় সালাত আদায় করলেন । এরপর তাকে দাফন করা হলো । ৮4 রী ০১৯ 05 টিক রা ৯1) ১০১২০০০৪৪৬০ ৮৯ -5%৫ 12488 0 ৩০55 নাারািরারি জা রাহা পারারগাদতির মুসলিম ৪র্থ খণ্ডর___২৯ ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।