Muslim Sharif Bangla — muslim shareef 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

00186618765 প্রকাশকের কথা ইসলামী শরীয়তের মূল উৎস হিসেবে মহান আল্মাহ্র বাণী-পবিভ্র কুরআনের পর মহানবী উহ -এ বাণী-পবিত্র হাদীসের স্থান । মহানবী এঃ-এর কথা, এজাজ তাজা দূ সুন্নাহকে সংগ্ৰহ করে যারা লিপিবদ্ধভাবে সংকলন করেছেন তাদের মধ্যে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছেন ইমাম মুসলিম (র)। ইমাম মুসলিম (র) তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ স্থানে ব্যাপক সফর করে মুল্যবান হাদীস সংগ্ৰহ করেন। হাফেজ আবু বকর আল খতীব বাগদাদী বর্ণনা করেন যে, ইমাম মুসলিম (রে) তার সংগৃহীত প্রায় ৩ লক্ষ হাদীস থেকে চয়ন করে প্রায় চার হাজার হাদীস সম্বলিত (পুনরাবৃত্তি বাদে) এই “সহীহ' সংকলনটি প্রণয়ন করেন । সহীহ মুসলিমের পর আজ পর্যন্ত এর চেয়ে উত্তম কোন হাদীস সংকলন কেউ প্রণয়ন করতে সক্ষম হননি । তাই যুগে যুগে এটি গবেষক ও পাঠকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে । এই সংকলনে ইমাম মুসলিম (র) বুখারী শরীফের মত ঈমান, ইল্ম, তাহারাত, পঞ্চ রুকন, তাফসীর, আদাব, ব্যবসা ইত্যাদি প্রায় প্রতিটি প্রয়োজনীয় বিষয় ধারাবাহিক- ভাবে বিন্যাস করেন এবং অতি সহজভাবে আন্তঃঅধ্যায় ও অনুচ্ছেদে বিভক্ত করেন৷ এ কারণে অনুসন্ধিৎসু পাঠক মুসলিম শরীফের হাদীস সূত্র এবং ভাষ্য অধ্যয়নে অধিক আগ্রহী হন। এই সংকলনটি ইসলামী উলৃম ও ফুনুন তথা জ্ঞান-বিজ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার । এটি বাংলা ভাষায় অনূদিত হওয়ার পর মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গবেষক ও আগ্রহী পাঠক সাধারণের মধ্যে বিপুল সাড়া পড়ে যায়। আমাদের সম্মানিত পাঠক মহলের ক্রমবর্ধমান আগ্রহের প্রেক্ষিতে আমরা এবার তৃতীয় খণ্ডের পুনঃ সম্পাদনাকৃত চতুর্থ সংস্করণ প্রকাশ করলাম। চতুর্থ সংঙ্করণকালে এটি পুনঃ সম্পাদনা করেছেন বিশিষ্ট মুহাদিস হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাঈল । ইতোমধ্যে এর সব কয়টি খণ্ড প্রকাশিত হয়েছে এবং যথাসময়ে এগুলো পুনমুদদ্রণের মাধ্যমে পুরো সেট সরবরাহের আমরা সচেষ্ট রয়েছি । এবার পাঠক মহলের ক্রয়ের সুবিধার্থে পুস্তকটি সাত খণ্ডের স্থলে ছয় খণ্ডে প্রকাশ করা হলো। আল্লাহ তা'আলা আমাদেরকে মহানবী প্র্ঃ-এর আদর্শকে সঠিকভাবে জেনে নিজেদের জীবন গড়ার তাওফীক দিন। আমীন । নুরুল ইসলাম মানিক পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন ড/ড/ড/.9110001179,.007)

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।