Muslim Sharif Bangla — muslim shareef 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

00186618765 ১৭৪ মুসলিম শরীফ করলেন । তারপর তিনি সূর্য উদিত হওয়া পর্যন্ত সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং নামিরা নামক স্থানে গিয়ে তার জন্য একটি তাবু খাটানোর নির্দেশ দিলেন এবং নিজেও রওনা হয়ে গেলেন। কুরায়শগণ নিঃসন্দেহ ছিল যে, নবী 358 মাশ'আরুল হারামের কাছে অবস্থান করবেন যেমন জাহিলী যুগে করায়শগণ করত । কিন্তু রাসূলুল্লাহ 2২ সামনে অগ্রসর হলেন, তারপরে আরাফাতে পৌঁছলেন এবং দেখতে পেলেন নামিরায় তার জন্য তাবু খাটানো হয়েছে । তিনি এখানে অবতরণ করলেন । তারপর যখন সূর্য ঢলে পড়ল, তখন তিনি তার কাসওয়া (নামক উন্ত্রী) -কে প্রস্তুত করার নির্দেশ দিলেন । তার পিঠে হাওদা লাগান হ'ল । তখন তিনি বাতনে ওয়াদীতে এলেন এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন । তিনি বললেন : “তোমাদের রক্ত ও তোমাদের সম্পদ তোমাদের জন্য হারাম (মর্যাদাপূর্ণ) যেমন তা হারাম (মর্যাদাপূর্ণ) তোমাদের এ দিব, তোমাদের এ মাসে এবং তোমাদের এ শহরে |” “সাবধান! জাহিলী যুগের সকল ব্যাপার (অপসংস্কৃতি) আমার উভয় পায়ের নিচে । জাহিলী যুগের রক্তের দাবিও বাতিল হ'ল ৷ আমি সর্বপ্রথম যে রক্তপণ বাতিল করছি, তা হ'ল আমাদের বংশের রবী"আ ইব্‌ন হারিসের পুত্রের রক্তপণ । সে শিশু অবস্থায় বনূ সা'দ এ দুগ্ধপোষ্য ছিল, তখন হুযায়ল গোত্রের লোকেরা তাকে হত্যা করে । “জাহিলী যুগের সুদও বাতিল হ'ল | আমি প্রথমে যে সুদ বাতিল করছি তা হ'ল আমাদের বংশের আব্বাস ইবৃন আবদুল মুত্তালিবের সুদ | তার সমস্ত সুদ বাতিল হ'ল “তোমরা স্ত্রীলোকদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদের লজ্জাস্থান নিজেদের জন্য হালাল করেছ। তাদের উপরে তোমাদের অধিকার এই যে, তারা যেন তোমাদের শয্যায় এমন কোন লোককে স্থান না দেয় যাকে তোমরা অপসন্দ কর । যদি তারা এরূপ করে, তবে হালকাভাবে প্রহার কর। আর তোমাদের উপর তাদের ন্যায়সঙ্গত ভরণ-পোষণের ও পোশাক-পরিচ্ছদের হক রয়েছে। “আমি তেমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট “আমার সম্পর্কে ভোলা জিজ্ঞাসিত হলে, তখন তোমরা কি বলবে?” তারা বলল, আমরা সাক্ষ্য দিব যে, আপনি (আল্লাহর বাণী) পৌছিয়েছেন, আপনার হক আদায় করেছেন এবং সদুপদেশ দিয়েছেন । তারপর তিনি তারপর ( মুআযৃিন) আযান দিলেন ও ইকামত দিলেন এবং রাসূলুল্লাহ 442২ যোহরের সালাত আদায় করলেন । এরপর ইকামত দিলেন এবং রাসূলুল্লাহ ১৮৯3 আসরের সালাত আদায় করলেন । তিনি এই দুই সালাতের মাঝখানে অন্য কোন সালাত আদায় করেননি । তারপর রাসূলুল্লাহ ২: সওয়ার হয়ে মাওকিফ (অবস্থানস্থল)-এ এলেন, তার কাসওয়া উষ্ট্রীর পেট পাথরের স্তুপের দিকে করে দিলেন এবং লোকদের একত্র হওয়ার জায়গা সামনে রেখে কিবলামুখী হয়ে দাড়ালেন । সূর্যাস্ত পর্যন্ত তিনি এভাবে উকৃফ করলেন। হলদে আভা কিছু দূরীভূত হ'ল, এমনকি সূর্য গোলক সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। তিনি উসামা (রা)-কে তার বাহনের পছেনদিকে বসালেন এবং কাসওয়ার নাকের দড়ি সজোরে টান দিলেন- ফলে তার মাথা মাওরিক (সওয়ারী ক্লান্তি অবসাদের জন্য যাতে পা রাখে) স্পর্শ করল । তিনি ডান হাতের ড/ড/ড/.9110001179,.0070

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।