00186618765 অধ্যায় : হজ্জ ইত রাসূলুল্লাহ 2৮৪ সাফা পাহাড় থেকে শুরু করলেন এবং তারপর এতটা উপরে আরোহণ করলেন যে, বায়তুল্লাহ এছ স্পানুোচ শরীফ দেখতে পেলেন । তিনি কিবলামুখী হলেন, আল্লাহর একত্ব ও মাহাত্ম্য ঘোষণা করলেন এবং বললেন : “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকা লাহু লাহুল্-মুল্কু ওয়া লাহুল হাম্দু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহ্ ওয়া হাযামাল আহ্যাবা ওয়াহ্দাহু 1” অর্থ : “আল্লাহ ছাড়া কোন মা'বৃদ নেই, তিনি এক, তার কোন শরীক নেই । তার জন্য রাজত্ব এবং তার জন্য সমস্ত প্রশংসা, তিনি প্রতিটি জিনিসের উপর শক্তিমান । আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই । তিনি এক, তিনি নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং তার বান্দাকে সাহায্য করেছেন ও শক্র বাহিনীকে একাই পরাস্ত করেছেন ।” তিনি এ দু'আ পড়লেন এবং তিনি অনুরূপ তিনবার বললেন ৷ অতঃপর তিনি নেমে মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হলেন- যাবত না তার পা মুবারক উপত্যকার সমতল ভূমিতে গিয়ে ঠেকল । তিনি দ্রুত চললেন- যাবত না উপত্যকা অতিক্রম করলেন । মারওয়া পাহাড়ে উঠার সময় হেটে উঠলেন, অতঃপর এখানেও তাই করলেন যা তিনি সাফা পাহাড়ে করেছিলেন । সর্বশেষ তাওয়াফে যখন তিনি মারওয়া পাহাড়ে পৌঁছলেন, তখন (লোকদের সম্বোধন করে) বললেন : যদি আমি আগেই ব্যাপারটি বুঝতে পারতাম, যেমন তাকে বুঝেছি, তাহলে আমি সাথে করে কুরবানীর পশু আনতাম না এবং হজ্জের) ইহরামকে উমরায় পরিবর্তন করতাম । অতএব তোমাদের মধ্যে যার সাথে কুরবানীর পশু নাই, সে যেন ইহরাম খুলে ফেলে এবং একে উমরায় পরিণত করে । এ সময় সুরাকা ইব্ন মালিক ইবন জু'শুম (রা) দাড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! এই ব্যবস্থা কি আমাদের এ বছরের জন্য, না সর্বকালের জন্যঃ রাসূলুল্লাহ১৯ঃ নিজ হাতের আঙ্গুলগুলো পরস্পরের ফাকে ঢুকালেন এবং দু'বার বললেন, উমরা হজ্জের মধ্যে প্রবেশ করেছে । আরও বললেন : না, বরং সর্বকালের জন্য, সর্বকালের জন্য । এ সময় আলী (রা) ইয়েমেন থেকে নবী এই -এর জন্য কুরবানীর পশু নিয়ে এলেন এবং যারা ইহরাম খুলে ফেলেছে, ফাতিমা (রা)-কে তাদের অন্তর্ভুক্ত দেখতে পেলেন। তিনি রঙ্গীণ কাপড় পরিহিতা ছিলেন এবং চোখে সুরমা দিয়েছিলেন । আলী (রা) তা অপসন্দ করলেন। ফাতিমা (রা) বললেন, আমার পিতা আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন । রাবী বলেন, আলী (রা) ইরাকে থাকতেন, অতএব ফাতিমা (রা) যা করেছেন তার প্রতি অসস্তুষ্ট হয়ে আমি তাকে জানালাম যে, আমি তার এ কাজ অপসন্দ করেছি । তিনি যা উন্মেখ করেছেন, সে বিষয়ে জানার জন্য আমি রাসূলুল্লাহ £৮*ঃ-এর কাছে গেলাম । রাসূলুল্লাহ 2৮৮8 বললেন, ফাতিমা সত্য বলেছে, সত্য বলেছে। তুমি হজ্জের ইহরাম বাধার সময় কি বলেছিলে? আলী (রা) বললেন আমি বলেছি, ইয়া আল্লাহ! আমি ইহরাম বাঁধলাম, যেরূপ ইহরাম বেঁধেছেন আপনার রাসূল । রাসূলুল্লাহ 3৮১ বললেন : তোমার সঙ্গে হাদী (কুরবানীর পশু) আছে অতএব তুমি ইহরাম খুলবে না। জাবির (রা) বলেন, আলী (রা) ইয়েমেন থেকে যে পশুপাল নিয়ে এসেছেন এবং নবী প্রঃ নিজের সঙ্গে করে যে সব পশু নিয়ে এসেছিলেন, সর্বসাকুল্যে এর সংখ্যা দাড়াল একশত । অতএব নবী 22২ এবং যাদের সঙ্গে কুরবানীর পশু ছিল, তারা ব্যতীত আর সকলেই ইহরাম খুলে ফেললেন এবং চুল কাটলেন। তারপর যখন তারবিয়ার দিন (৮ যিলহজ্জ) আসল, লোকেরা পুনরায় ইহরাম বাধল এবং মিনার দিকে রওনা হ'ল । আর রাসূলুল্লাহ ৪০ সওয়ার হয়ে গেলেন এবং সেখানে যোহর, আসর, মাগরিব, ইশা ও ফজরের সালাত আদায় ড/ড/ড/.9110001179,.0070
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।