Muslim Sharif Bangla — muslim shareef 2
/ ৫০০
📝 লেখা 📖 পিডিএফ

00186618105 প্রকাশকের কথা মহানবী ৯:২৪-এর হাদীস মিল্লাতের এক অমূল্য সম্পদ, শরীয়তের অপরিহার্য উৎস, ইসলামী জীবন বিধানের মুলভিত্তি হচ্ছে আল-কুরআন । হাদীস হচ্ছে পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ ও মানব জীবনে কুরআনের আদেশ-নিষেধ বাস্তবায়নের কর্মপন্থা । এক কথায় বলা যেতে পারে, কুরআন হচ্ছে প্রদীপ আর হাদীস হচ্ছে তার বিচ্ছরিত আলো । কুরআনের পর সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে রাসূলুল্লাহ 4২ -এর সুন্নাহ্‌ বা হাদীস । বিশুদ্ধতার মানদণ্ডে সিহাহ সিত্তার হাদীস গ্রন্থসমূহের মধ্যে “মুসলিম শরীফের স্থান অনন্য | মুসলিম শরীফের ₹কলক ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ ইবন মুসলিম আল কুশায়রী, আল-নিশাপুরী (র) তার সংগৃহীত প্রায় পাঁচ লক্ষ হাদীস পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে পুনরাবৃত্তি ছাড়া চার হাজার হাদীস “মুসলিম শরীফে" সংকলন করেন । এই কিতাবের বিন্যাস ও সংকলনে তিনি অপরিসীম সতর্কতা অবলম্বন করেন । তিনি এই অমূল্য কিতাব সংকলনকালে স্থির করেন যে, তিনি শুধু সেই সমস্ত হাদীসই মুসলিম শরীফে অন্তর্ভুক্ত করবেন সেগুলো দু'জন নির্ভরযোগ্য তাবেঈ, দু'জন নির্ভরযোগ্য সাহাবী থেকে বর্ণনা করেছেন ! যুগ যুগ ধরে মুসলিম শরীফ সমগ্র বিশ্বে একটি অত্যন্ত উচুমানের নির্ভরযোগ্য কিতাব হিসেবে সমাদৃত হয়ে আসছে। বাংলাভাষী পাঠকগণ যাতে এই অমূল্য কিতাবখানা মাতৃভাষায় অধ্যয়ন করে সমৃদ্ধ হতে পারেন এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশের বিশিষ্ট আনুবাদক দ্বারা অনুবাদ করে প্রকাশের উদ্যোগ গ্রহণ করে । গ্রন্থটি প্রকাশের অল্প দিনের মধ্যেই এর সকল খন্ড নিঃশেষ হয়ে যাওয়ায় ব্যাপক পাঠক চাহিদার পরিপ্রেক্ষিতে সকল খণ্ড পুনমুদ্রণের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান সংস্করণে প্রকাশিত সকল খণ্ডের কলেবরের সমতা আনায়নের লক্ষ্যে এটি সাত খণ্ডের স্থলে ছয় খণ্ডে পুনর্বিন্যাস করে প্রকাশ করা হলো । বর্তমান সংক্করণকালে সবগুলো খণ্ডই পুনঃসম্পাদনা করান হয়েছে । বর্তমান পর্যায়ে এটি পুনঃসম্পাদনা করেছেন হাফেজ মাওলান' মোহাম্মদ ইসমাঈল । আশা করি, এ সংঙ্করণটি আগের চেয়ে মানসম্পন্ন ও পাঠক মহলে আরো অধিক সমাদৃত হবে। আল্লাহ তা'আলা আমাদেরকে মহানবী ক্রহ্রঃ-এর আদর্শকে সঠিকভাবে জানার ও সে অনুযায়ী আমল কনে জীবন গড়ার তৌফিক দিন । আমীন । নুরুল ইসলাম মানিক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।