00186618105 মহাপরিচালকের কথা বিশ্ববিখ্যাত হাফিযুল হাদীস হযরত আবুল হুসায়ন মুসলিম ইবনুল হাজ্জাজ নিশাপুরী (র) মুসলিম শরীফের সংকলন প্রণয়ন করেন । তিনি পবিত্র মন্কা ও মদীনা, সিরিয়া, ইরাক, মিসর প্রভৃতি দেশে দীর্ঘ সফর করে সীমাহীন ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে পবিত্র হাদীসসমূহ সংগ্রহ করেন । ইমাম মাহমদ ইবন হাম্বল (র) তার অন্যতম উত্তাদ ছিলেন এবং ইমাম তিরমিযী (র) ছিলেন তার অন্যতম ছাত্র । তিনি তার সংগৃহীত তিন লক্ষ হাদীসের মধা থেকে নিবীড়ভাবে যাচাই বাছাই করে প্রায় চার হাজার হাদীস তার সহীহ সংকলনে লিপিবদ্ধ করেন । এসব হাদীসের মধ্যে তিনি একটি হাদীসও পুনরাবৃত্তি করেননি ! হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে শরী'আতের প্রামাণ্য উৎস এ সকল হাদীস সংগ্রহ এবং পরিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদে বিষয়ানুক্রমিকভাবে বিন্যাস করা ছিল এক কঠিন শ্রম ও মেধাসাধ্য কাজ। কিন্তু মহান আল্লাহ তা'আলার বিশেষ অনুগ্রহে সুদীর্ঘ অধ্যাবসায় ও অসাধারণ প্রতিভা কাজে লাগিয়ে তিনি যে সংকলনটি উপহার দেন, ইসলামী শরী'অ:তের প্রয়োজনীয় প্রায় প্রতিটি বিষয়ের উল্লেখযোগ্য হাদীসগ্ডলো এতে স্থান পেয়েছে । বিষয়ের প্রাসঙ্গিকতা ও হাদীসের তন্তগত দিক বিবেচনা করে তিনি একটি বিশেষ ধারায় তা বিন্যাস করেন, যা হাদীসবেত্তাদের বিচক্ষণ পর্যালোচনায় উচ্ছাসিত প্রশংসা লাভ করে । এ মূল্যবান গ্রন্থটি সকল যুগেই ইসলামী জ্ঞান-বিজ্ঞানের এক অবিস্মরণীয় উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে । অনাগত দিনেও এর প্রয়োজন কখনো ফুরাবেনা। বস্তুত ইসলামী শরী"আতের মৌলিক দু'টি উৎস পবিত্র কুরআন ও হাদীসের মধ্যে এ সংকলনটি এক অনিবার্য অনুসঙ্গ | মুসলিম বিশ্বে ব্যাপকভাবে গৃহীত এ গ্রন্থটি বাংলাদেশেও মাদরাসার উচ্চ শ্রেণীতে এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্রিষ্ট বিভাগে পাঠ্য তালিকাভুক্ত হওয়ায় কেবল শিক্ষিত ব্যক্তিগণের মধ্যেই এর অধ্যয়ন সীমাবদ্ধ ছিল । ১৯৯৪ সালে সাধারণ শিক্ষিত সর্বস্তরের পাঠকদের জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেশের প্রথিতযশা আলিমদের সহায়তায় এর বাংলা অনুবাদ করিয়ে প্রথম প্রকাশ করা হয় । ব্যাপক পাঠক চাহিদার পরিপ্রেক্ষিতে বর্তমানে গ্রহ্থটির দ্বিতীয় খণ্ডের চতুর্থ মুদ্রণ প্রকাশ করা হলো । মহান আল্লাহ আমাদের এ পরিশ্রম কবুল করুন এবং পবিত্র হাদীস ও সুন্নাহ অনুসারে জীবন গড়ার তৌফিক দিন। আমিন । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।