00180617165 ফাযাইলিল কুরআন ২৮৩ "ক নে পা 75০: ০(০ চিএ 44586588484 8115 ০০ ১ 255০০ 1 ১৮০৩. আহমাদ ইব্ন জাফর আল মা“কিরী (র)...... ইকরিমা (র) বলেন, শাদ্দাদ, আবূ উমামা ও ওয়াসিলার সাক্ষাত পেয়েছেন এবং সিরিয়া ভ্রমণকালে তিনি আনাস (রা)-এর সহচর ছিলেন | তিনি তার প্রশংসা করেছেন ও তীর মাহাত্ম্য বর্ণনা করেছেন৷ আবু উমামা রো) বলেন, আম্র ইব্ন আবাসা সুলামী রো) বলেন, আমি প্রাক- ইসলামী যুগে সকল মানুষকে পথভ্রষ্ট বলে ধারণা করতাম । তারা কোন ধর্মের উপর নেই । তারা সবাই মুর্তি পূজা, দেব-দেবীর পূজা করত । তিনি বলেন, তখন আমি মক্কায় এমন এক ব্যক্তির কথা শুনলাম যিনি বিভিন্ন সংবাদ বর্ণনা করেন। তখন আমি সাওয়ারীর উপর আরোহণ করে তার নিকট এলাম এবং আমি জানতে পারলাম যে, তিনি জনসমাবেশ থেকে নিজকে দূরে রাখেন । তার কাওম তার উপর নির্যাতন করে । আমি কৌশলে মন্ধায় তার নিকট পৌঁছলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি নবী । আমি বললাম, নবী কি? তিনি বললেন, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন । আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ্ আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন? তিনি বললেন, আমাকে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করা, দেব-দেবী ও মূর্তি ভেঙ্গে দেওয়া, আল্লাহকে এক বলে জানা এবং তার সঙ্গে কোন কিছু শরীক না করার বিধান দিয়ে পাঠিয়েছেন । আমি জিজ্ঞেস করলাম, এ ব্যাপারে আপনার সঙ্গে কারা আছেন? তিনি বললেন, একজন স্বাধীন ব্যক্তি ও একজন ক্রীতদাস । তিনি বলেন যে, তার প্রতি যারা ঈমান এনেছিলেন তাদের মধ্যে আবু বকর রো) ও বিলাল (রা) ছিলেন । আমি বললাম, আমিও আপনার অনুসারী হতে চাই । তিনি বললেন, বর্তমান অবস্থায় তুমি তা পারবে না। তুমি আমার অবস্থা ও লোকজনের অবস্থা কি, দেখছ না? তুমি বরং পরিজনদের কাছে ফিরে যাও। যখন আমি বিজয় লাভ করেছি বলে শুনতে পাবে, তখন আমার কাছে এসো । তিনি বললেন, আমি পরিজনদের কাছে চলে গেলাম । অবশেষে রাসূলুল্লাহ্ ৪৫ঃ হিজরত করে মদীনায় গমন করলেন । তখন আমি পরিজনদের মাঝে অবস্থান করছিলাম । রাসূলুল্লাহ্ 3258 মদীনায় গমন করার পর থেকে আঙ্গি সর্বদা এ বিষয়ে খোজ-খবর নিতে এবং মানুষের কাছে তার সম্পর্কে জিজ্ঞেস করতে থাকলাম । মদীনাবাসীদের একদল লোক আমার কাছে এলেন। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম । যে ব্যক্তি যাচ্ছে। তার কওম তাকে হত্যা করতে চাচ্ছিল কিন্তু তারা সফলকাম হয়নি । আমি এ কথা শুনে মদীনায় গেলাম এবং তার কাছে পৌছলাম। তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! আমাকে চিনতে কি পেরেছেন? তিনি বললেন, হা, তুমি সে ব্যক্তি যে আমার সাথে মক্কায় সাক্ষাত করেছিলে ৷ তিনি বের্ণনাকারী) বলেন, আমি বললাম, হ্যা। আমি আবার বললাম, ইয়া নবী-আন্রাহ্! আল্লাহ্ পাক আপনাকে যা কিছু শিখিয়েছেন অথচ আমি তা জানি না, তা আমাকে শিক্ষা দিন। আমাকে সালাত সম্পর্কে বলুন। তিনি বললেন, ফজরের সালাত আদায় করবে এরপর সূর্য উদিত হয়ে পরিষ্কারভাবে উপরে না ওঠা পর্যন্ত তুমি সালাত থেকে বিরত থাকবে । কেননা সূর্য যখন উদিত হয় তখন সেটা উদিত হয় শয়তানের দু' শিং-এর মাঝখান দিয়ে । সে সময়ে কাফিররা তাকে সিজ্দা করে । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।