00180617165 ( সাতাইশ ) এই গ্রন্থের বিশুদ্ধতা সম্পর্কে তিনি এত সতর্ক ছিলেন যে, মতন ও সনদ ছাড়া আর কিছুই তিনি এতে সন্নিবেশিত করেন নাই । এমনকি নিজের তরফ থেকে তরজুমাতুল বাব বা হাদীসের শিরোনাম পর্যন্ত লিখেন নাই । তবে এমনভাবে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এটির বিন্যাস করেছেন যে, অতি সহজেই শিরোনাম নির্ধারণ করা যায়। বর্তমানে যে শিরোনাম দেখা যায়, তা মুসলিম শরীফের প্রখ্যাত ব্যাখ্যাকার ইমাম নববীর সংযোজন । মুহাদ্দিসেগণ এর বিশুদ্ধতা সম্পর্কে একমত, শুধু তাই নয়, পরবতীকালের কয়েকজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসের মতে বুখারী শরীফের তুলনায় মুসলিম অধিক বিশুদ্ধ ও শ্রেষ্ঠ। প্রখ্যাত মুহাদ্দিস কাষী ইয়ায বলেন, আমার উস্তাদ প্রখ্যাত মুহাদ্দিসগণ বুখারী অপেক্ষা মুসলিম শরীফকেই অগ্রাধিকার দিতেন । আমি আবু আলী নিশাপুরীকে যার মত হাদীসের বড় হাফিয আমি আর একজনও দেখি নাই) এই কথা বলতেও শুনেছি যে, আকাশের তলে ইমাম মুসলিমের হাদীস গ্রন্থ অপেক্ষা বিশুদ্ধতর কিতাব আর একখানিও দেখি নাই । এ সম্পর্কে বিখ্যাত মুহাদ্দিস হাফিযুল হাদীস আবদুর রহমান ইব্ন আলী ইয়ামানী বলেন : কিছু লোক এসে বুখারী শরীফ ও মুসলিম শরীফ সম্পর্কে আমার সামনে বিতন্ডা শুরু করে । তারা বলছিল, বুখারী শরীফ শ্রেষ্ঠ না মুসলিম শরীফ শ্রেষ্ঠ । আমি বললাম : বিশুদ্ধতার বিচারে যেমন বুখারী শরীফ মর্যাদাসম্পন্ু, তেমনি অভিনবত্ব, বিন্যাস বৈশিষ্ট্য ও পরিবেশনা কৌশল বিচারে সহীহ মুসলিম অতুলনীয় । হাফিযুল হাদীস ইব্ন কুরতবী সহীহ মুসলিম সম্পর্কে লিখেন : ইসলামে এইরূপ আর একখানি গ্রন্থ নাই । ইমাম মুসলিমের সংকলিত এই হাদীস গ্রন্থখানি তার নিকট থেকে বহু ছাত্র শ্রবণ করেছেন এবং তার সূত্রে এটি বর্ণনাও করেছেন। কিন্তু যার সুত্রে এই গ্রন্থখানির বর্ণনাধারা সর্বত্র সাম্প্রতিক যুগ পর্যন্ত চলে আসছে, তিনি হলেন প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আবু ইসহাক ইবরাহীম ইব্ন মুহাম্মদ ইব্ন সুফইয়ান নিশাপুরী । তিনি ৩০৮ হিজরী সনে ইন্তিকাল করেন। এই ইবরাহীম ইব্ন সুফইয়ানের সঙ্গে ইমাম মুসলিমের এক বিশেষ সম্পর্কে ছিল। তিনি সব সময়ই ইমাম মুসলিমের সাহচর্ষে থাকতেন ও তার নিকট হাদীস অধ্যয়ন করতেন। আল্লাহর দরবারে এই মহান গ্রন্থটি যে কতটুকু মকবুল নিম্নোক্ত বর্ণনাটি তার প্রমাণ £ প্রখ্যাত মুহাদ্দিছ আবু আলী আয-যাগওয়ানী (র)-এর মৃত্যুর পর স্বপ্নে একজন তাকে জিজ্ঞেস করেছিল : আপনি কিসের ওসীলায় নাজাত পেয়েছেন? তিনি তখন তার হাতে রাখা মুসলিম শরীফের একটি কপির দিকে ইঙ্গিত করে বললেন : এই মহাগ্রন্থখানির ওসীলায় আমি নাজাত পেয়েছি । মুসলিম শরীফ অনুবাদকগণের তালিকা দেশের বিখ্যাত মুহাদ্দিসগণের মাধ্যমে সিহাহ সিত্তাহ-এর হাদীস গ্রন্থসমূহ বাংলা অনুবাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসলিম শরীফ অনুবাদের সঙ্গে যে সমস্ত মুহাদ্দিস সংশ্রিষ্ট ছিলেন, নিম্নে তাদের নাম উল্লেখ করা হলো : ১. শায়খুল হাদীস মাওলানা রিজাউল করীম ইসলামাবাদী ২. শায়খুল হাদীস মাওলানা কুতবুদ্দীন ৩. মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী . মাওলানা মুমিনুল হক , মাওলানা আবুল বাশার আখন্দ , মাওলানা মুশতাক আহমদ , মাওলানা আবদুল জলীল , মাওলানা হাসান রহমতী নত ৮০6 ডে ?৮৯০9০ ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।