Muslim Sharif Bangla — muslim shareef 2
/ ৫০০
📝 লেখা 📖 পিডিএফ

সি 00180617165 ( ছাবিবশ ) ইমাম মুসলিম ২৬১ হিজরী সনে ৫৭ বৎসর বয়সে নিশাপুরে ইন্তিকাল করেন। তার মৃত্যুর কাহিনীও আশ্চর্য ধরনের । মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি হাদীস নিয়ে মগ্ন ছিলেন। একবার তাকে একটি হাদীস সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি । পরে ঘরে এসে তিনি তার সংগৃতীত পাণ্ুলিপির মধ্যে হাদীসটি অনুসন্ধান করতে লাগলেন । কাছে একটি পাত্রে খেজুর রাখা ছিল। তিনি এক একটি করে খেজুর খাচ্ছিলেন আর হাদীসটি তালাশ করছিলেন। এত গভীর মনোযোগসহ তিনি এতে লিপ্ত ছিলেন যে, যখন হাদীসটি পেলেন তখন এদিকে পাত্রের খেজুরও শেষ হয়ে গেছে। শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তিকাল করেন। করেছিলেন । তখন তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা আমার জন্য সমস্ত জান্নাত হালাল করে দিয়েছেন, যেখানে ইচ্ছা, আমি যেমন বসবাস করতে পারি। সহীহ মুসলিম শরীফ হাদীসের সবচে" বিশুদ্ধ গ্রন্থ ছয়টি । ইসলামী পরিভাষায় এগুলো “আস-সিহাহ আস-সিত্তাহ নামে প্রসিদ্ধ । এই বিষয়ে মুসলিম উম্মাহ ও ইসলাম বিশেষজ্ঞগণের মধ্যে কোন মতবিরোধ নেই যে, এগুলোর মধ্যে সহীহ বুখারীর পরেই হল সহীহ মুসলিমের স্থান। এই মহান সংকলনটি হলো ইমাম মুসলিমের শ্রেষ্ঠ অবদান । ইমাম মুসলিম সরাসরি উত্তাদের নিকট থেকে শ্রুত তিন লক্ষ হাদীস থেকে বাছাই ও চয়ন করে গ্রন্থখানি সংকলন করেছেন । এই গ্রন্থে তাকরার বা একাধিকবার উদ্ধৃত হাদীসসহ মোট বার হাজার হাদীস সন্নিবেশিত হয়েছে । তাকরার বাদ দিলে হাদীসের সংখ্যা প্রায় চার হাজার । ইমাম মুসলিম কেবল নিজের জ্ঞান ও বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করেই কোন কোন হাদীসকে সহীহ বলে এই গ্রন্থে শামিল করেন নাই, অধিকন্তু প্রত্যেকটি হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে সমসাময়িক অন্যান্য মুহাদ্দিসগণের সঙ্গেও পরামর্শ করেছেন এবং সমসাময়িক মুহাদ্দিসগণ যে হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে সম্পূর্ণ একমত, কেবল তা-ই তিনি এই অমূল্য গ্রন্থে লিপিবদ্ধ করেছেন । সমাপ্ত হওয়ার পর তিনি এটি তদানিন্তন প্রখ্যাত হাফিযে হাদীস ইমাম আবু যুরআ আর-রাধীর সম্মুখে উপস্থিত করেন । ইমাম মুসলিম বলেন : “আমি এই গ্রন্থখানি ইমাম আবু যুর“'আ আর-রাষীর নিকট পেশ করেছিলাম । তিনি যে হাদীস সবন্ধে দোষ আছে বলে ইঙ্গিত করেছেন, আমি তা পরিত্যাগ করেছি, সেগুলো গ্রন্থে সন্নিবেশিত করিনি । আর যে হাদীস সম্পর্কে তিনি মত দিয়েছেন যে, তা সহীহ এবং এতে কোন প্রকার ক্রটি নাই, আমি তা এই গ্রন্থে শামিল করেছি। তিনি আরো বলেন : কেবল আমার বিবেচনায় সহীহ হাদীসসমূহই আমি কিতাবে শামিল করি নাই বরং এই কিতাবে কেবল সেই সব হাদীসই সন্নিবেশিত করেছি যেগুলোর বিশুদ্ধতা সম্পর্কে মুহাদ্দিসগণ একমত । এভাবে দীর্ঘ পনেরো বৎসর পর্যন্ত অবিশ্রান্ত সাধনা, গবেষণা ও যাচাই-বাছাই করার পর সহীহ হাদীসসমূহের এক সুসংবদ্ধ সংকলন তৈরি করা হয়। এই হাদীস গ্রন্থে সন্নিবেশিত হাদীসসমূহের বিশুদ্ধতা সম্পর্কে ইমাম মুসলিম নিজেই বলেন : মুহাদ্দিছগণ দুইশত বৎসর পর্যন্ত যদি হাদীস লিখতে থাকেন, তবুও এই বিশুদ্ধ গ্রন্থের উপর অবশ্যই নির্ভর করতে হবে ! ইমাম মুসলিমের এই দাবি যে কত সত্য পরবর্তী ইতিহাসই তার প্রমাণ । আজ এগারশ বৎসরেরও অধিককাল অতিক্রান্ত হয়েছে কিন্তু সহীহ মুসলিমের সমমানের কিংবা তা থেকে উন্নত মর্যাদার কোন গ্রন্থ প্রণয়ন করা সম্ভব হয় নাই । আজিও এর সৌন্দর্য ও বিশুদ্ধতা বিশ্ব মানবকে বিশুদ্ধ ও পরিচ্ছন্ন আলো দান করছে। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।